ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

হাদিসের কথা বান্দার ছোট্ট আমল, আল্লাহর মহান প্রতিদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ১৪৯ বার
মহান আল্লাহ বান্দার সঙ্গে সেরকম আচরণই করেন যেমন সে তাঁর ব্যাপারে অন্তরে লালন করে। নিচের হাদিসটিতে ব্যাপারটি খুব চমৎকারভাবে তুলে ধরা হয়েছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ اللهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلاَ ذَكَرْتُهُ فِي مَلاَ خَيْرٍ مِنْهُمْ وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً

আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ঘোষণা করেন, আমি সে রকমই, যে রকম বান্দা আমার প্রতি ধারণা রাখে। আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে।

যদি সে মনে মনে আমাকে স্মরণ করে; আমিও তাকে নিজে স্মরণ করি। আর যদি সে জন-সমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই, যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়; আমি তার দিকে দু’হাত এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই।
-(বুখারি, হাদিস: ৭৪০৫)

হাদিসের ব্যাখ্যা

১. আল্লাহ সম্পর্কে বান্দার ধারণা:  যেমন তার সঙ্গে আচরণও করা হয় তেমন। আল্লাহ বলেন: “আমি সে রকমই, যে রকম বান্দা আমার প্রতি ধারণা রাখে।” এর অর্থ হলো— যদি বান্দা আল্লাহ্‌র প্রতি সুস্থ ধারণা (حسن الظن بالله – হুসনুজ-যন্‌ বিল্লাহ) রাখে, অর্থাৎ বান্দা যদি ধারণা রাখে যে, আল্লাহ্ আমাকে ক্ষমা করবেন, আমার দোয়া কবুল করবেন, দয়া করবেন, হিদায়াত দিবেন। তাহলে আল্লাহ তার সঙ্গে সেই ধারণা অনুযায়ী অনুগ্রহই করবেন।

আর যদি বান্দা খারাপ ধারণা রাখে (যেমন—আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না, আমার দোয়া কবুল হবে না), তবে আল্লাহ তার সেই ধারণাকেই সত্য করে দেন। তাই মুমিনের জন্য আবশ্যক হলো সবসময় আল্লাহর প্রতি আশাবাদী হওয়া, হতাশ না হওয়া।

২. আল্লাহর বিশেষ নৈকট্য: আল্লাহ বলেন: “আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে।” এর মানে শারীরিক উপস্থিতি নয়, বরং আল্লাহ্‌র ইলম, রহমত ও সহায়তা দ্বারা বান্দাকে কাছে রাখা। বান্দা যদি একান্ত মনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহও তাকে বিশেষভাবে স্মরণ করেন।

  আর যদি বান্দা জনসম্মুখে আল্লাহর জিকির করে, আল্লাহ তাঁকে ফিরিশতাদের সমাবেশে স্মরণ করেন, যা অসীম মর্যাদা।৩. বান্দার ছোট্ট প্রচেষ্টার বিপরীতে আল্লাহর অশেষ দয়া: হাদিসে বলা হয়েছে: “বান্দা যদি এক বিঘত (অল্প দূরত্ব) আল্লাহর দিকে এগোয়, আল্লাহ এক হাত এগিয়ে আসেন, বান্দা যদি এক হাত এগোয়, আল্লাহ দু’ হাত এগিয়ে আসেন, আর বান্দা যদি হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে যা।” এর দ্বারা বোঝানো হয়েছে যে, বান্দার ক্ষুদ্রাতিক্ষুদ্র আমলকেও আল্লাহ্‌ অনেক বড় করে গ্রহণ করেন এবং অশেষ দয়া দিয়ে পুরস্কৃত করেন। বান্দা যতটুকু চেষ্টা করে, আল্লাহ্ তার চেয়ে বহুগুণ বেশি দয়া ও অনুগ্রহ নিয়ে এগিয়ে আসেন।

হাদিসের মূল শিক্ষা :

আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা ঈমানের অংশ।* হতাশা হারাম; কারণ হতাশা মানে আল্লাহর রহমতকে সীমিত ভেবে নেওয়া।

আল্লাহর জিকির একান্তে ও জনসম্মুখে—উভয় ক্ষেত্রেই কল্যাণকর, তবে প্রকাশ্যে করলে তা অন্যদের জন্যও দৃষ্টান্ত হয়।

বান্দা সামান্য উদ্যোগ নিলেই আল্লাহ তার প্রতি দ্বিগুণ, তিনগুণ, বহুগুণ দয়া করেন।

এ হাদীস বান্দাকে আল্লাহর দিকে ফেরার, আমল বাড়ানোর এবং তাঁর রহমতের আশায় অটল থাকার এক বিশাল প্রেরণা।পবিত্র কোরআনে বলা হযেছে-“তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন।”  (সুরা যুমার, আয়াত : ৫৩)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

হাদিসের কথা বান্দার ছোট্ট আমল, আল্লাহর মহান প্রতিদান

আপডেট টাইম : ১১:৪১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫