ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

এশিয়া কাপের আগে বিয়ে করলেন তানজিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৮১ বার

আগামী ৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। এশিয়ার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে বিয়ে করলেন তানজিদ হাসান তামিম। জাতীয় দলের ২৪ বছর বয়সী এই ওপেনার আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সহধর্মিনীর হাত ধরে থাকা অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন তানজিদ। ক্যাপশনে লিখেছেন- দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।

ঘরোয়া ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তানজিদ তামিম। ২০২৩ সালে জাতীয় দলে তার অভিষেক হয়। ক্রমেই নিজেকে দলে অপরিহার্য করে তুলেছেন এই বাঁহাতি ওপেনার। আসন্ন এশিয়া কাপে দলের অন্যতম ভরসা হিসেবেই খেলতে নামবেন তিনি।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৬টি ওয়ানডে খেলেছেন তামিম। যেখানে চারটি ফিফটির সাহায্যে ৫৪৮ রান করেছেন। ওয়ানডেতে তার সেরা ইনিংস ৮৪ রানের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ২৯ ম্যাচ খেলে ৫টি ফিফটির সাহায্যে তার সংগ্রহ ৬৫৫ রান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপের আগে বিয়ে করলেন তানজিদ

আপডেট টাইম : ০৬:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫