ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

তাওয়াফ অবস্থায় ওজু ভেঙে গেলে করণীয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১১৬ বার

প্রশ্ন: আল্লাহর রহমতে এ বছর আমি ওমরাহ করেছি। নফল তাওয়াফ ও অন্যান্য আমলের মধ্যেই সময় কাটানোর চেষ্টা করেছি। তবে তাওয়াফ করতে গিয়ে কখনো ওজু ছুটে গেলে ওজু করে এসে কী করব– তা নিয়ে দ্বিধায় পড়েছি।

ওজু করে আসার পর তাওয়াফ প্রথম থেকে শুরু করতে হবে, নাকি যে চক্করে ওজু ভেঙেছে সেখান থেকে শুরু করলেও হবে?

উত্তর: তাওয়াফ অবস্থায় যেখানে ওজু ভেঙেছে ওজু করে সেখান থেকে বাকি তাওয়াফ পূর্ণ করলেও তাওয়াফ আদায় হয়ে যাবে।

তবে ওজু ভাঙার আগে তাওয়াফের অধিকাংশ চক্কর (চার চক্কর) করা না হয়ে থাকলে ওজু করে আসার পর পুনরায় প্রথম থেকে তাওয়াফ আদায় করা উত্তম।

আতা রহ. থেকে বর্ণিত, তিনি বলেন–

تَسْتَقْبِلُ الطَّوَافَ أَحَبُّ إلَيَّ، وَإِنْ فَعَلَتْ فَلاَ بَأْسَ بِهِ.

(তাওয়াফের মাঝে ওজু ভেঙে গেলে ওজু করে এসে) শুরু থেকে তাওয়াফ করা উত্তম। তবে (যে স্থানে ওজু ভেঙেছে সেখান থেকে) যদি তাওয়াফ করে নেওয়া হয়, তাহলেও সমস্যা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৩৬০২)

সূত্র: আলমুহীতুর রাযাবী ২/২০৬; ফাতহুল কাদীর ২/৩৮৯; আলমাসালিক ফিল মানাসিক ১/৪৪৮; রদ্দুল মুহতার ২/৪৯৭; গুনইয়াতুন নাসিক, পৃ. ১২৭

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

তাওয়াফ অবস্থায় ওজু ভেঙে গেলে করণীয়

আপডেট টাইম : ০৬:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫