ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ফেসবুক নিয়ে বিব্রত বিপাশা হায়াত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬
  • ৪২৬ বার

ফেসবুক ব্যবহার নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন অভিনেত্রী বিপাশা হায়াত। বিভিন্ন ধরনের ছবি ও তার ব্যক্তিজীবনের নানা তথ্য ব্যবহার করে ফেসবুকে এই অভিনেত্রীর নামে প্রায় দশটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে, যার একটির সঙ্গেও কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বিপাশা হায়াত নিজেই।

বিপাশা হায়াতের নামে প্রতারণামূলক আইডিগুলো গিয়ে দেখা যায় প্রতিদিনই কোনো না কোনো ছবি আপলোড, রাজনৈতিক, ধর্মীয় ও ব্যক্তিগত স্ট্যাটাস দেওয়া হচ্ছে। সেসব স্ট্যাটাসে আবার বিভিন্নজনের মন্তব্যও পাওয়া যায়, যা রীতিমতো বিভ্রান্তিকর বলে জানান তিনি। ওই অ্যাকাউন্ট থেকে নিয়মিত চ্যাটও হচ্ছে।

এসব ফেসবুক ভুয়া অ্যাকাউন্টে যে বিপাশা হায়াতকে উপস্থাপন করা হচ্ছে তাতে সত্যিকার বিপাশা হায়াতের ব্যক্তি ইমেজকে ক্ষুণ্ন করা হচ্ছে। আর এ নিয়েই বর্তমানে বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন তিনি। বিপাশা হায়াত বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে ফেসবুক নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছি। ফেসবুকে আমার একটি অ্যাকাউন্ট আছে, যার সঙ্গে শুধু আমার পরিচিতজনরাই সম্পৃক্ত আছেন। প্রতারণামূলক অ্যাকাউন্টে আমাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তাতে সত্যিই আমি বিব্রত।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়গুলোতে কড়া নজরদারি রাখার বিনীত আহ্বানও জানিয়েছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ফেসবুক নিয়ে বিব্রত বিপাশা হায়াত

আপডেট টাইম : ১২:২৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬