ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ইমাম সিজদায় থাকলে মুসল্লি কখন নামাজে অংশ নেবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৭৮ বার

প্রশ্ন: ইমাম সিজদায় থাকাবস্থায় অনেক মুসল্লি মসজিদে এসে উপস্থিত হন। কেউ কেউ তাকবির বলে ওই অবস্থাতেই ইমামের সঙ্গে শরীক হয়ে যান। আর কেউ দাঁড়িয়ে থেকে ইমাম পরবর্তী রাকাত শুরু করার অপেক্ষা করতে থাকেন। এরপর তাকবির বলে ইমামের সঙ্গে নামাজে শরীক হন। এক্ষেত্রে সঠিক পদ্ধতি কোনটি?

উত্তর: ইমামকে সিজদায় পেলে ইমামের দাঁড়ানোর অপেক্ষা না করে তখনই ইমামের সঙ্গে সিজদায় শরীক হয়ে যেতে হবে।

হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন– তোমাদের কেউ যখন নামাজে উপস্থিত হবে, তখন ইমামকে যে অবস্থায় পাবে, সেও যেন সেই অবস্থায়ই ইমামের সঙ্গে শরীক হয়ে যায়। (জামে তিরমিজি, হাদিস ৫৯১)

আরেক হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন– তোমরা যখন নামাজে এসে আমাদেরকে সিজদায় পাবে তখন তোমরাও সিজদায় শামিল হয়ে যাবে। তবে ওই সিজদাকে নামাজের রাকাত হিসেবে গণ্য করবে না; বরং যে ব্যক্তি রুকু পাবে সে-ই নামাজ পেয়েছে। (অর্থাৎ ওই রাকাত পেয়েছে)। (সুনানে আবু দাউদ, হাদিস ৮৮৫)

হিশাম ইবনে উরওয়া তার পিতা উরওয়া রহ. থেকে বর্ণনা করেন– কেউ ইমামকে সিজদায় পেলে (তখনই নামাজে শরীক না হয়ে) ইমামের দাঁড়ানো পর্যন্ত দাঁড়িয়ে থাকাকে তিনি অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৬২৮)

সূত্র: সহিহ বুখারি, হাদিস ৬৩৬; উমদাতুল কারী ৫/১৫২; আলমাবসূত, সারাখসী ১/৩৫; ফাতাওয়া খানিয়া ১/৮৮; হালবাতুল মুজাল্লী ২/১২৫

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইমাম সিজদায় থাকলে মুসল্লি কখন নামাজে অংশ নেবে

আপডেট টাইম : ০৭:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫