ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

মদনে জুলাই যোদ্ধাদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগসহ ৩ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ১২৩ বার

জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে জুলাইয়ের ছাত্র আন্দোলনে আহত মেহেদী হাসান নবাব ও মিজানুর রহমানের ওপর পৃথক হামলার ঘটনায় তিন আওয়ামী-ছাত্রলীগ গ্রেপ্তার হয়েছে।

গত ৩০ এপ্রিল রাতে উপজেলার কাপাসাটিয়া গ্রামে, বিএনপি ও ড. ইউনুসের কূটুক্তির প্রতিবাদ করায় মিজানুর রহমান নামের আরেক জুলাই যোদ্ধাকে লাঞ্চিতসহ তাঁর দোকান-পাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ০২ মে রাতে মিজানুর রহমান বাদী হয়ে ০৯ জনকে আসামী করে মামলা করলে, মদন ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড সভাপতি শামীম (৪৬) এবং আওয়ামী কর্মী হ্যাকিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী মিজানুর রহমান কাপাসাটিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। তিনি মদন ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ২৪ এর গেজেটপ্রাপ্ত জুলাই যোদ্ধা।

অন্যদিকে, শুক্রবার (০২ মে) রাতে নবাব বাদী হয়ে ৮ জনকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেছেন। এর আগে সন্ধ্যায় উপজেলার চানগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত নুরুজ্জামান সিফাত নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নুরুজ্জামান সিফাত মদন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ কদ্দুছের ছেলে ও মৈধাম গ্রামের বাসিন্দা। মেহেদী হাসান নবাব একই গ্রামের খোকন মিয়ার ছেলে। সে চানগাঁও ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক। সে ছাত্র জনতার আন্দলোনে আহত হয়ে ২৪-এর বিপ্লবে চোখের দৃষ্টি হারিয়ে জুলাই যোদ্ধা হিসেবে গ্যাজেট ভুক্ত হয়।

মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, দুটিই পৃথক ঘটনা। দুটি ঘটনারই আলাদা আলাদা মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের নেত্রকোনায় আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

মদনে জুলাই যোদ্ধাদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগসহ ৩ জন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫