ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নামাজে সিজদায় নাক মোছার প্রয়োজন হলে করণীয় কী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১২৭ বার

আমার ঠাণ্ডার সমস্যা আছে। ঠাণ্ডা লাগলেই নাক দিয়ে পানি পড়ে। বারবার মোছার প্রয়োজন হয়। জানতে চাচ্ছি, নামাজ পড়া অবস্থায় নাক মোছার প্রয়োজন হলে আমার জন্য করণীয় কী?

আমি কি পকেট থেকে রুমাল বা টিস্যু বের করে তা দিয়ে নাক মুছতে পারব বা নাক মোছার প্রয়োজনে এগুলো হাতে রেখে নামাজ পড়া যাবে?

নামাজ পড়া অবস্থায় নাক মোছার প্রয়োজন হলে এক হাত দ্বারা মুছতে পারবেন। প্রয়োজনে পকেট থেকে এক হাত দিয়ে রুমাল বের করে মোছাও জায়েজ হবে।

আর বারবার মোছার প্রয়োজন হলে ছোট রুমাল বা টিস্যু জাতীয় কিছু হাতে রেখেও নামাজ পড়তে পারবেন। তবে লক্ষ রাখতে হবে, যেন হাতে রুমাল রাখার কারণে রুকুতে হাঁটু ধরা এবং সিজদায় হাতের তালু মেঝেতে রাখতে কোনো অসুবিধা না হয়।

উল্লেখ্য, হাতে কিছু রাখা বা বারবার নাক মোছার বিধানটি কেবলমাত্র ওজরের ক্ষেত্রেই প্রযোজ্য। বিনা ওজরে বারবার এভাবে মোছামুছি করা যাবে না।

নামাজে সাহু সিজদা করতে ভুলে গেলে করণীয় কী

সাহু সিজদা করতে ভুলে গেলে সালাম ফেরানোর আগে স্মরণ হলে সঙ্গে সঙ্গে এক দিকে সালাম ফিরিয়ে সাহু সিজদা করে নেবে। আর সালামের পর স্মরণ হলে নামায-পরিপন্থী কোনো কাজ না করে থাকলে সরাসরি সাহু সিজদা করে নেবে। এক্ষেত্রে ভিন্ন করে সালাম ফেরাতে হবে না।

প্রকাশ থাকে যে, নামাযে প্রায় ভুল হওয়া উদাসীনতার লক্ষণ। আর নামাজে উদাসীনতা খুবই অপছন্দনীয়। তাই সামনে থেকে মনোযোগের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন।

সূত্র: সহিহ বুখারী, হাদীস ৪১৭; বাদায়েউস সানায়ে ১/৫০৭; আলমুহীতুল বুরহানী ২/১৬৩, ১৪২; খুলাসাতুল ফাতাওয়া ১/৫৭, ৫২; ফাতাওয়া হিন্দিয়া ১/১০৫;  রদ্দুল মুহতার ১/৬৪০

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

নামাজে সিজদায় নাক মোছার প্রয়োজন হলে করণীয় কী

আপডেট টাইম : ০৬:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫