ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ শারীরিক অবস্থার উন্নতি কথা বলতে পারছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

রমজান ঐতিহ্য মেহেদির রঙে রঙিন রোজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১১১ বার
বিশ্বজুড়ে বিচিত্র রীতি ও সংস্কৃতিতে উদযাপিত হয় পবিত্র রমজান। এসব রীতি ও সংস্কৃতির সব উৎস কোরআন ও হাদিস নয়, তবু যুগ যুগ ধরে স্থানীয়রা গুরুত্বের সঙ্গে তা পালন করে আসছে। রমজানকেন্দ্রিক এমন একটি ঐতিহ্য হলো প্রথম রোজার সময় মেয়েদের হাতে মেহেদি দেওয়া। সৌদি আরবের উত্তর সীমান্তবর্তী অঞ্চলের রীতি হলো কোনো মেয়ে যখন প্রথম রোজা রাখে তাদের হাতে মেহেদি দেওয়া হয়।

মেয়ের হাতে মেহেদি দিতে পরিবারের সদস্যরা একত্র হয় এবং তারা তার হাতে বাহারি নকশায় মেহেদি এঁকে দেয়। মেহেদি দিয়ে তারা তরুণীকে রোজা রাখতে উৎসাহিত করে এবং জীবনের প্রথম রোজাকে স্মরণীয় করে রাখতে চায়। উৎসবমুখর পরিবেশে আঁকা মেহেদির নকশা তরুণীর গর্ব ও উৎসাহ বাড়িয়ে দেয়। তারা তাদের নকশা আঁকা হাত অন্যকে দেখায়।

এর মাধ্যমে সমাজে রমজানের চেতনাই সুদৃঢ় হয়।ওয়াজদান আল আনজি সৌদি আরবের আরার অঞ্চলের বাসিন্দা। প্রথম রোজার সময় মেয়েদের হাতে মেহেদি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বহু বছর ধরে আমরা আমাদের মেয়েদের ব্যাপারে এই ঐতিহ্য বহন করে আসছি। এটা আমাদের শিশুদের আমাদের বয়স্কদের সঙ্গে যুক্ত করে।

তারা পরস্পরের সঙ্গে রমজানের চেতনা ভাগাভাগি করে।আফাফ আল সুওয়াইনি বলেন, এই ঐতিহ্যের নান্দনিকতার বাইরে আধ্যাত্মিক দিকও আছে। এটা শিশুর ভেতর ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করে, তাদের আনন্দ ও উৎসাহের সঙ্গে রোজা পালনে সাহায্য করে। এমন অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সৌদি আরবের মুসলিমদের ভেতর সেতুবন্ধন তৈরি করেছে, যা তাদের যুগ যুগ ধরে একই সুতায় বেঁধে রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

রমজান ঐতিহ্য মেহেদির রঙে রঙিন রোজা

আপডেট টাইম : ১০:৪৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫