ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সংসদ সদস্যের সঙ্গেই বিয়ে হচ্ছে রিংকুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১২০ বার

ভারতের সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজকেই বিয়ে করছেন দেশটির ক্রিকেটার রিংকু সিং। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বিয়ের দিন ঠিক হবে। প্রিয়ার পিতা তুফানি সরোজ এমনটাই জানিয়েছেন।

রিংকু এখন কলকাতায় অবস্থান করছেন। তিনি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন। সেই কারণে দেশের বিভিন্ন শহরে ঘুরতে হবে তাকে। এই সিরিজ শেষ হওয়ার পরেই তার বিয়ে নিয়ে কথা শুরু হবে। তুফানি নিজেও তিন বারের সংসদ সদস্য। এখন তিনি উত্তরপ্রদেশের কেরাকটের বিধায়ক।

এ নিয়ে তুফানি বলেন, `শেষ বার যখন রিঙ্কুর পরিবারের সঙ্গে কথা হয়েছিল তা ইতিবাচক ছিল। ওদের বিয়ে নিয়ে কথা চলছে। প্রিয়া এবং রিঙ্কু একসঙ্গে বসিয়ে তারিখ ঠিক করা হবে। আগামী লোকসভা অধিবেশন এবং টি-টোয়েন্টি সিরিজ় শেষ হওয়ার পর সেটা সম্ভব হবে। তখনই বিয়ের তারিখ ঠিক করা হবে।‘

তুফানি বৃহস্পতিবার আলিগড়ে ছিলেন। সেখানে তিনি রিংকুর বাবার সঙ্গে কথা বলেন। তুফানি বলেন, `প্রিয়ার এক বন্ধুর বাবা ক্রিকেটার ছিলেন। সেই সূত্রেই রিংকুর ও প্রিয়ার দেখা হয়। অনেক দিন ধরেই ওরা একে অপরকে চেনে। দুই পরিবার রাজি থাকলে ওরা বিয়ে করতে তৈরি বলে জানিয়েছিল।‘

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সংসদ সদস্যের সঙ্গেই বিয়ে হচ্ছে রিংকুর

আপডেট টাইম : ০৬:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫