ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিসিবির কাছে এখনো ৪৮ লাখ টাকা পান সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ১৪০ বার

সাকিব আল হাসান; বাংলাদেশের ক্রিকেটে রবীন্দ্রনাথের এক ছোট গল্প ‘শেষ হয়েও হইলো না শেষ’..। এই যেমন গত কিছুদিন আলোচনার বাইরে থেকে এবার ফের আলোচনায় তিনি। বিসিবির ১৮তম বোর্ড মিটিংয়ের পর জানা গেছে এখনো বোর্ডের কাছে ৪৮ লাখ টাকা বেতন পাওনা রয়ে গেছে তার।

সোমবার বোর্ড মিটিংয়ে ক্রিকেটারদের সঙ্গে নতুন করে কেন্দ্রীয় চুক্তির বিষয় নিয়ে কথা হয়েছে সাকিবের। যেখানে ক্রিকেটারদের বেতন বৃদ্ধির বিষয় একরকম চূড়ান্ত। কারা সেই চুক্তিতে জায়গা পাচ্ছেন সেটাও একরকম চূড়ান্ত। নিশ্চিতভাবেই সেই চুক্তিতে থাকার কথা নয় সাকিব আল হাসানের।

তবে নামটা যখন সাকিব। তখন আলোচনায় তিনি আসবেনই। গত মৌসুমে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা সাকিব বাংলাদেশ দলের হয়ে খেলছেন না অনেক দিন ধরেই। ভারতের বিপক্ষে সিরিজের পর থেকেই জাতীয় দলে জায়গা হয়নি তারকা এই অলরাউন্ডারের। তবে দলে জায়গা না হলেও চুক্তি অনুযায়ী প্রতি মাসে বেতন পাওয়ার কথা ছিল তার। তবে সেটি হয়নি। যার পরিমাণ ৪৮ লাখ (ট্যাক্স বহির্ভূত) টাকা। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গেল বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব। যে কারণে ট্যাক্স বাদ দিয়ে গেল বছরে বিসিবি থেকে তার পাওনা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ লাখ।

অবশ্য বেতন এখনো না পেলেও সাকিবকে তার চুক্তি অনুযায়ী পাওয়া টাকা দেওয়া হবে হলে আশ্বাস দিয়েছেন বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, ‘সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে। কারণ আপনি খেলুন বা নাইই খেলুন চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিসিবির কাছে এখনো ৪৮ লাখ টাকা পান সাকিব

আপডেট টাইম : ১০:৫৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫