ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস ট্রফির মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • ১৩৪ বার
চলমান চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। বাজে পারফরম্যান্স আর ব্যর্থতার গ্লানি নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে নাজমুল হোসেন শান্তর দল।

দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন তারা।

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে বাংলাদেশ। আসরে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ফলে এক পয়েন্ট করে পায় দুই দলই। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।আসরে সব মিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। দুই হারের সঙ্গে তাদের একটি ম্যাচ পরিত্যক্ত।

একই অবস্থা পাকিস্তানেরও। তবে নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

আপডেট টাইম : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫