ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

‘অজুহাত দিয়ে বাচার উপায় নেই’, হারের পর বললেন সাইফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৫৪ বার

সাইফের অজুহাত ফক্সক্রফটের অভিজ্ঞতাকাগজে কলমে ডিন ফক্সক্রফটের এটা মাত্র দ্বিতীয় ওয়ানডে, দুটোই খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। তবে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার জানালেন, এই নিয়ে ৫ম বারের মত বাংলাদেশে এসেছেন! অনূর্ধ ১৯ দল, নিউজিল্যান্ড ‘এ’ দল, জাতীয় দলের সফর সব মিলিয়ে কয়েকবার বাংলাদেশে আসার অভিজ্ঞতা আর দিন দুয়েকের অনুশীলনে উইকেটের ধরণ বুঝে ব্যাটিংয়ে মানিয়ে নিয়েই সফল ফক্সক্রফট।

অন্যদিকে বাংলাদেশেই বেড়ে ওঠা আর ক্যারিয়ারের সিংহভাগ সময়েই এই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেট খেলা সাইফ হাসান অজুহাত দিলেন উইকেটের।

টেস্টের পঞ্চম দিনের উইকেট না হলে ৫০ ওভারে ২৪৮ রান তাড়া করাটা অসাধ্য কিছু নয়, তার উপর প্রতিপক্ষ যদি হয় এমন একটা দল যারা এই গরমে বাংলাদেশে এসে হাসফাঁস করছে। অথচ সাইফ দিব্যি অজুহাত দাঁড় করিয়ে দিলেন উইকেটের, ‘আমার মনে হয় উইকেটটা প্রথম থেকে একটু চ্যালেঞ্জিং ছিল। কিন্তু ভুল সময়ে আমাদের উইকেটগুলো পড়ছে। যেমন আমার উইকেটটা যদি আমি আরেকটু ক্যারি করতে পারতাম, সেট ব্যাটসম্যানের জন্য একটু সহজ ছিল। নতুন ব্যাটসম্যানের জন্য একটু কঠিন ছিল।  আমার মনে হয় আমি যদি আরেকটু ইনিংসটা লম্বা করতে পারতাম আরেকটু সহজ হতো।’

বিভিন্ন প্রশ্নের উত্তরে সাইফ একসময় বলেছেন উইকেট চ্যালেঞ্জিং, একবার বলেছেন উইকেটে খানিকটা অসমান বাউন্স ছিল, একবার বলেন মানিয়ে নিতে হবে, একবার বলেন ‘অজুহাত দিয়ে বাচার উপায় নেই’,…এসব বলে আবার উইকেটের অজুহাতও দেন। সাইফের কথার মত বাংলাদেশের ব্যাটিংটাও তালগোল পাকানো, তাই তো শেষ হয়েছে ২৬ রানের হারে।

অন্যদিকে ডিন ফক্সক্রফটের জন্য এই ম্যাচটাই ষোলকলা পূর্ণ হওয়ার দিন। আগের সফরে শুন্য রানে আউট হওয়ার স্মৃতি মুছে দিয়েছেন ম্যাচ জেতানো অলরাউন্ড পারফরম্যান্সে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘ আমি খুব সম্ভবত এই নিয়ে ৫ম বারের মত বাংলাদেশে এলাম। অনুশীলন উইকেটগুলো যেমন আচরণ করেছে ম্যাচেও সেরকমই পেয়েছি। আমাদের দ্রুত মানিয়ে নিতে হত, সেই চেষ্টাই করেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

‘অজুহাত দিয়ে বাচার উপায় নেই’, হারের পর বললেন সাইফ

আপডেট টাইম : ০১:০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬