ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

চাপের মুখে নতি স্বীকার নয়, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫৮ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক আলোচনার প্রস্তাব এবং চুক্তির বার্তার বিপরীতে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কোনো প্রকার বলপ্রয়োগ বা চাপের কাছে নতি স্বীকার করবে না।

সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের মনে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ রয়েছে। কোনো আলোচনার ভিত্তি হতে হলে অবশ্যই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার পোস্টে লিখেছেন, “যুক্তরাষ্ট্রের অতীত কর্মকাণ্ড ইরানের মনে এক গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তাদের স্ববিরোধী অবস্থান এটাই প্রমাণ করে যে, তারা ইরানের উন্নয়ন নয় বরং আত্মসমর্পণ চায়। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, ইরানের জনগণ কোনোদিন চাপের কাছে মাথা নত করবে না।”

র আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের সঙ্গে একটি বড় ধরনের চুক্তি সই হওয়ার দ্বারপ্রান্তে এবং মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে আলোচনার জন্য যাচ্ছে। তবে ট্রাম্পের এই দাবি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, পাকিস্তানের মাটিতে শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি ইরান বিবেচনা করছে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দুই দেশের মধ্যেকার এই টানাপড়েন মধ্যপ্রাচ্য তথা বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

চাপের মুখে নতি স্বীকার নয়, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

আপডেট টাইম : ১২:০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬