ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৩২ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন স্প্যানিশ ফুটবলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • ১০২ বার

মাত্র ৩২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন নিকো হিদালগো। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ দিনের লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হলো এই স্প্যানিশ ফুটবলারকে।

ফুসফুসের ক্যানসারে ভোগা এই মিডফিল্ডারের মৃত্যুর খবর শনিবার তার পুরনো ক্লাব গ্রানাদা ও কাদিস জানিয়েছে।

হিদালগোর ফুটবল ক্যারিয়ার স্প্যানিশ ক্লাব মত্রিলের হয়ে শুরু। যেখানে ২০১০ সালে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তার। ২০১২ সালে গ্রানাদা ‘বি’ দলে যোগ দেন তিনি।

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে দুই বছর পর পাড়ি জমান হিদালগো। কিন্তু মূল দলে খেলার সুযোগ পাননি। নতুন দলে যোগ দেওয়ার পরপরই গ্রানাদায় ধারে খেলতে যেতে হয় তাকে।

এরপর ২০১৬ সালে কাদিসে ধারে খেলেন হিদালগো। পরের বছরই স্প্যানিশ ক্লাবটির সঙ্গে পাকাপাকি চুক্তি করেন তিনি। এছাড়াও রেসিং সান্তানদের ও এক্সত্রেমাদুরার হয়েও খেলেন এই স্প্যানিয়ার্ড।

২০২১ সালে তার ক্যানসার ধরা পড়ে। পরের বছরই অবসরের ঘোষণা দেন তিনি। এবার পৃথিবীকেই বিদায় বলেন হিদালগো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

৩২ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন স্প্যানিশ ফুটবলার

আপডেট টাইম : ১১:০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫