ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতে কত টাকা পেল ভারত, বাংলাদেশের আয় কত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ৯৪ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একটি শিরোপা ঘরে তুলল ভারত। এবার নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। গতকাল রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ৪ উইকেটে জয় পায় ভারত।

শিরোপা জেতার দিনে চ্যাম্পিয়ন হিসেবে মোটা অঙ্কের প্রাইজমানিও পেয়েছে ভারত। পূর্ব ঘোষণা অনুযায়ী, মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়নরা পেয়েছে ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। আর রানার্সআপ হওয়া কিউইরা পেয়েছে ১১ লাখ ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল থেকে বাদ পড়েছে, দুই দলের জন্যই ছিল ৫ লাখ ৬০ হাজার ডলারের প্রাইজমানি। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। ১ লাখ ৪০ হাজার ডলার করে প্রাইজমানি উঠেছে সপ্তম ও অষ্টম হওয়া দলের হাতে। এছাড়া, অংশগ্রহণের জন্য ৮ দলের প্রত্যেককে দেয়া হয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার করে।

এদিকে বাংলাদেশ এবারের আসর শেষ করেছে ৬ষ্ঠ স্থানে থেকে। তিন ম্যাচে ২ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নাজমুল শান্তর দল। তাদের নিচে আছে নিজ গ্রুপের দল পাকিস্তান আর ‘বি’ গ্রুপের ইংল্যান্ড। অংশগ্রহণ ফির পাশাপাশি টুর্নামেন্টে নিজেদের ৬ষ্ঠ স্থানের জন্য আড়াই কোটি টাকা পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। পুরো টুর্নামেন্টে প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পেয়েছে প্রায় ৪ কোটি ২৩ লাখ টাকার কাছাকাছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতে কত টাকা পেল ভারত, বাংলাদেশের আয় কত

আপডেট টাইম : ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫