ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

যারা নিজের দেহ নিয়ে লজ্জিত তারাই অন্যের দেহের প্রতি কৌতুহলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬
  • ৪১১ বার

বলিউডের এই সময়ের আলোচিত-সমালোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে। তার গ্ল্যামারের দ্যুতি উত্তাপ ছড়িয়েছে ওয়ার্ল্ড শোবিজে। বলিউডের আবেদনময়ী নায়িকাদের তালিকায় এ মুহূর্তে রাধিকার অবস্থান প্রথম সারিতে। সাহসী দৃশ্যে অভিনয় একাধিকবার বিতর্কের ঝড় তোলা এই অভিনেত্রী আবারও সমালোচনার মুখে পড়েছেন কিছুদিন আগে ‘পার্চড’ সিনেমার একটা ভিডিও ফাঁস হওয়ার পর। অনলাইনে ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে সহ-অভিনেতা আদিলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে রাধিকা নগ্ন অবস্থায় দেখা গেছে।

তোপের মুখে পড়েছে অজয় দেবগন প্রযোজিত ‘পার্চড’ সিনেমাটিও। নগ্নদৃশ্যে অভিনয় প্রসঙ্গে এতোদিন মুখে কুলুপ এঁটে ছিলেন রাধিকা। কিন্তু আর কতো দিন? বার বার একই বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়ে নিজেকে সংযত রাখতে পারলেন, ক্ষেপে ওঠলেন তেলেবেগুনে।

মঙ্গলবার মুম্বাইতে চলচ্চিত্র কর্মীদের এক অনুষ্ঠানে ইন্ডিয়া টুডের এক সাংবাদিক তাকে এ বিষয়ে প্রশ্ন করলে ভীষণ চটে যান রাধিকা আপ্তে। তিনি বলেন, “দুঃখিত, আপনার প্রশ্ন খুবই হাস্যকর। বিতর্ক আপনাদের মতো মানুষেরা তৈরি করে। আপনারা ক্লিপ দেখেন এবং অন্যজনের সঙ্গে শেয়ার করেন, এভাবেই আপনারা বিতর্কের জন্ম দেন।”

তিনি আরো বলেন, ”আমি একজন পেশাদার শিল্পী। কাহিনী আর চরিত্রের প্রয়োজন অনুযায়ী আমাকে কাজ করতে হয়। আমি সেটাই করেছি এবং ভবিষ্যতে আরো করবো।আপনাদের কাছে যেটা আপত্তিকর, আমাদের কাছে তা আপত্তিকর নাও হতে পারে। সাংবাদিকদের কাজে আমরা কী হস্তক্ষেপ করি কিংবা কী লিখেছেন তা নিয়ে প্রশ্ন করি? আপনি আমার কাজ নিয়ে মন্তব্য করতে পারেন, সমালোচনা করতে পারেন। কিন্তু আপনাদের অাপত্তির বিষয়ে প্রশ্ন করে আমাকে বিব্রত করতে পারেন না।”

“আপনারা যদি খোলস ভেঙে বাইরের সিনেমাগুলো দেখেন, তাহলে দেখবেন এ ধরনের দৃশ্য করে তারা সফল হচ্ছেন। সুতরাং আপনার এ ধরনের প্রশ্ন করা উচিত হয়নি।“ বলেই চললেন রাধিকা।

তিনি আরো বলেন, “আমি নিজের দেহ নিয়ে লজ্জিত নই। যারা নিজেদের দেহ নিয়ে লজ্জিত, তারা অন্যের দেহের প্রতি বেশি কৌতুহলী। আপনাদের যদি আগামীতে কারো নগ্ন শরীর দেখতে ইচ্ছে হয়, তাহলে আমার ক্লিপ না দেখে নিজের নগ্ন দেহ দেখুন। তারপরই আমরা এ নিয়ে কথা বলব।”

শেষপর্যন্ত অনুষ্ঠানের আয়োজকদের হস্তক্ষেপে বলিউডের আবেদনময়ী এই অভিনেত্রী শান্ত হন। পরে অবশ্য চটে যাওয়ার জন্য ওই সাংবাদিকের কাছে ক্ষমাও চান রাধিকা আপ্তে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

যারা নিজের দেহ নিয়ে লজ্জিত তারাই অন্যের দেহের প্রতি কৌতুহলী

আপডেট টাইম : ০৯:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬