ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এনসিএল টি-টোয়েন্টি নাঈমের ফিফটিতে খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মহানগর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১০৮ বার

একাই ৫৭ রান করেন মোহাম্মদ নাঈম শেখ। তবুও ফাইনালে ওঠার লড়াই দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে ১২০ রানের বেশি করতে পারেনি ঢাকা মহানগর। তবে স্বল্প এই পুঁজি নিয়েই জয় পেয়েছে দলটি। ১৭ ওভার ৪ বলে খুলনা বিভাগকে ৮১ রানের মধ্যে অলআউট করে ফেলে তারা। ৩৮ রানের জয়ে ফাইনালের টিকিট পেয়ে গেল ঢাকা মহানগর।

আগামী পরশু ফাইনালে রংপুরের মুখোমুখি হবে ঢাকা মহানগর। প্রথম কোয়ালিফায়ারে এই দলের কাছে হেরেই দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য অপেক্ষা করতে হয়েছে নাঈম শেখদের। অবশ্য গ্রুপপর্বে রংপুরকে হারানোর অভিজ্ঞতা আছে মহানগরের।

আজ রবিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুটা দারুণ করেছিল মহানগর। ইমরানুজ্জামানকে নিয়ে ২৭ বলে ৪০ রান যোগ করেন নাঈম। ১০ বলে ১৪ রান করে ইমরানুজ্জান আউট হলে ধাক্কা খায় ঢাকা। পরের ৪৫ বলে মাত্র ২৮ রান করে দলটি। নাঈম ও ইমরানুজ্জামান ছাড়া মহানগরের হয়ে একমাত্র দুই অঙ্কের রানে পৌঁছেছেন শহীদুল ইসলাম (১৬)। খুলনার হয়ে ২টি করে উইকেট নেন পারভেজ, মেহেদী রানা ও মাসুম খান। ৪ ওভারে ৩৫ রান খরচায় ১টি উইকেট নিয়ে খুব একটা ভালো করতে পারেননি জাতীয় দলে খেলা পেসার মোস্তাফিজুর রহমান।

জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় খুলনা। সুবিধা করতে পারেননি টপ অর্ডারের আজিজুল হাকিম তামিম, এনামুল হক, ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুনরা। ২৩ রানে দলটি হারায় ৪ উইকেট। নুরুল হাসান সোহান আগের ম্যাচের মতোই ভরসার প্রতীক হয়ে উঠছিলেন। তবে ১৮ বলে তিনি ২২ রান করে আউট হলে ফাইনালের স্বপ্ন ভঙ্গ হয় খুলনার।

সোহানের উইকেট নিয়েছেন স্পিনার আলিস আল ইসলাম। ম্যাচে মাত্র একটি উইকেট নিলেও ৪ ওভারে তিনি খরচ করেছেন মাত্র ৫ রান। ৩টি উইকেট নিয়েছেন মোসাদ্দেক হোসেন। ২ শিকার রাকিবুল হাসানের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

এনসিএল টি-টোয়েন্টি নাঈমের ফিফটিতে খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মহানগর

আপডেট টাইম : ০৫:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪