ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

খাবার খেতে খেতে পানি খাওয়া কি ঠিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ১৬১ বার

খাবার খেতে খেতে অনেকেরই পানি খাওয়ার অভ্যাস আছে। অনেকে আবার একবারে খাবার খেয়েই পানি খান। এর পিছনে হজমের একটি যুক্তি দেন অনেকে। কোনটি আসলে ঠিক?

পানি খেতে কেন বারণ করা হয় ?

অ্যাসিডিটির সমস্যা হয়:অনেকে মনে করেন, খাবার খাওয়ার মধ্যে পানি খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এ কারণে পানি খেতে নিষেধ করা হয়।

হজমের সমস্যা : কারও কারও মতে, খাওয়ার ফাঁকে ফাঁকে পানি খেলে হজমের সমস্যা হতে পারে। মনে করা হয়, খাবার খেতে খেতে পানি খেলে খাবার ঠিকমতো হজম হয় না‌। কারণ পেটে থাকা অ্যাসিড ও উৎসেচকগুলি খাবারের সঙ্গে বিক্রিয়া করে। এর ফলে খাবার ঠিকমতো হজম হয় না। খাবার থেকে পুষ্টিগুণ শরীর ঠিকভাবে শুষে নিতে পারে না। কিন্তু পানি না থাকলে সেই কাজে বাধা তৈরি হয় না।

পুষ্টিগুণ ঠিকমতো শোষণ হয় না : খাবারের মাঝে পানি খেলে পেটে পানি দিয়েও ভরা থাকে। এর ফলে খাবারের পুষ্টিগুণ শরীর ঠিকমতো শুষে নিতে পারে না।

ওজন বেড়ে যায় : অনেকের ধারণা, খাবার খেতে খেতে পানি খেলে ওজন অনেকটা বেড়ে যায়। এ কারণে খাওয়ার পরে পানি খান।

উপরোক্ত সবই প্রচলিত ধারণা। ২০১৪ সালের একটি গবেষণা অনুযায়ী, জিইআরডি বা গ্য়াস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজে ভোগা রোগীদেরই মুলত খাওয়ার ফাঁকে পানি খেতে বারণ করেন বিশেষজ্ঞরা। এর কারণ পানি খেলে পেটে মোট খাবারের পরিমাণ বেড়ে যায়। যা উপরের দিকে চাপ তৈরি করে। তবে জিইআরডি অর্থাৎ গ্য়াস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজের সমস্যা সকলের থাকে না। তাই সবারই যে একই নিয়ম মানতে হবে এমন কোনো যুক্তি নেই।

গ্য়াস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজ আসলে কী ?

পেটের অ্যাসিড উপরের দিকে উঠে এলে জিইআরডি-র সমস্যা হয়। এই রোগে পেটের অ্যাসিড খাদ্যনালি বরাবর গলার কাছে উঠে আসে। যাকে আমরা বুক জ্বালা, গলা জ্বালার সমস্যা বলে থাকি। এই সমস্যা থাকলে খাবারের মাঝে পানি না খাওয়াই ভাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

খাবার খেতে খেতে পানি খাওয়া কি ঠিক

আপডেট টাইম : ০৬:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪