ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন আমার বেতন-ভাতা মেধাবী শিক্ষার্থীদের জন্য বিলিয়ে দেব : কৃষিমন্ত্রী বাংলাদেশ সফরের পাকিস্তানের দল ঘোষণা, নতুন কোচ সরফরাজ হরমুজ প্রণালীতে পুনরায় ‘কঠোর নিয়ন্ত্রণ’ আরোপ করল ইরান এ বছর হজে যাচ্ছেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি যেসব কারণে হতে পারে এসএসসি পরীক্ষা বাতিল ও বহিষ্কার বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে : তারেক রহমান ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম’ এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি : স্পিকার

আমার বেতন-ভাতা মেধাবী শিক্ষার্থীদের জন্য বিলিয়ে দেব : কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১ বার
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ বলেছেন, ‘আমি বলছিলাম বেতন-ভাতা নেব না। কিন্তু তারা বলছে, আপনাকে বেতন নিতে হবে, কারণ এটা আপনার চাকরি। বেতন ছাড়া চাকরি হয় না। আজকে আমি ঘোষণা দিচ্ছি, আমি যত দিন মন্ত্রী থাকব, মেধাবী শিক্ষার্থী যারা অর্থের অভাবে পড়ালেখা করতে পারে না আমার সমস্ত বেতন-ভাতা তাদের জন্য বিলিয়ে দেব।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে সিলভার ডেভেলপারস লি., কুমিল্লার কাগজ ও মানবিক সংগঠন ‘বিবেক’ আয়োজিত এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমি একজন মন্ত্রী হিসেবে কোনো সরকারি গাড়িতে চড়ি না, সরকারি তেলও আমি নিই না। আমার বেতন-ভাতা মেধাবী শিক্ষার্থীদের জন্য বিলিয়ে দেব। এর জন্য একটি কমিটি গঠন করা হবে।

ওই কমিটির মাধ্যমে প্রকৃত দরিদ্র মেধাবীদের হাতে আমার বেতন-ভাতার অর্থ তুলে দেব।তিনি বলেন, ‘কুমিল্লায় মেডিক্যাল কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে। তবে একটা জিনিসের অভাব রয়েছে। কুমিল্লায় কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নেই।

কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে।’কৃষিমন্ত্রী আরো বলেন, ‘আমি যেহেতু সরকারে আছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব কুমিল্লাকে কুমিল্লা নামে বিভাগ হিসেবে দেখতে।’

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভূঁইয়া, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মো. মাহবুবুর রহমান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও বিবেকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লার কাগজের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম হৃদয় প্রমুখ।

শেষে কৃষিমন্ত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় তিন হাজার শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

আমার বেতন-ভাতা মেধাবী শিক্ষার্থীদের জন্য বিলিয়ে দেব : কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬