ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হরমুজ প্রণালীতে পুনরায় ‘কঠোর নিয়ন্ত্রণ’ আরোপ করল ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৯১ বার

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে আবারো নিজেদের কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, হরমুজ প্রণালী এখন থেকে পুনরায় সশস্ত্র বাহিনীর পূর্ণ ব্যবস্থাপনা ও কঠোর নিয়ন্ত্রণে থাকবে।

ইরানি সামরিক বাহিনীর বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলো থেকে পণ্যবাহী জাহাজ চলাচলের ওপর আরোপিত অবরোধ তুলে না নেয় এবং যাতায়াতের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করে, তবে এই কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে এই সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। যদিও গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছিলেন, কিন্তু আজকের এই নতুন বিবৃতিতে ওই অঞ্চলে নৌ-চলাচলের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে ধোঁয়াশা ও উত্তেজনা তৈরি হয়েছে।

বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় ইরানের এই সিদ্ধান্ত বিশ্ব বাজারে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হরমুজ প্রণালীতে পুনরায় ‘কঠোর নিয়ন্ত্রণ’ আরোপ করল ইরান

আপডেট টাইম : ০৪:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬