ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৯০ বার

ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি জানান, তার উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি পেয়েছে। এ কারণে নারী শিক্ষায় তার অবদান অপরিসীম বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে জেলা পুলিশের উদ্যোগে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রতিরোধে একটি সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার নজরুল ইসলাম।

বক্তারা সমাজে ক্রমবর্ধমান অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন- মাদক, বাল্যবিয়ে, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম’

আপডেট টাইম : ০৪:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬