ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিশ্ব ইজতেমার চূড়ান্ত তারিখ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ২১৯ বার

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আজ রবিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছর ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।

ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব জুবায়েরপন্থীদের অধীনে এবং দ্বিতীয় পর্ব সাদপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, তুরাগ নদের তীরে বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।

তাবলিগের একাংশের মুরুব্বি ও ভারতের মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই পক্ষ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন। এর একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে আছেন আলমী শুরাপন্থী বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

বিশ্ব ইজতেমার চূড়ান্ত তারিখ ঘোষণা

আপডেট টাইম : ০৬:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪