ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

পুরুষের দাঁতে স্বর্ণের ক্যাপ ব্যবহার করা যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • ১৪৪ বার

প্রশ্ন: ছোটবেলায় আমার সামনের একটি দাঁত পড়ে যায়। দাঁতটি আর নতুনভাবে উঠেনি। এখন আমি দাঁতটি অপারেশনের মাধ্যমে লাগিয়ে নিতে চাচ্ছি। যা আমি মরে গেলেও আমার সঙ্গে চলে যাবে। আমি জানতে চাই ইসলাম কি আমাকে এটার অনুমতি দেয়? যদি স্বর্ণ বা রূপার দাঁত লাগাই সেটারও কি অনুমতি আছে?

উত্তর: হ্যাঁ, আপনি নতুন দাঁত লাগাতে পারবেন। আর স্বর্ণ বা রূপার দাঁত স্থায়ীভাবে লাগানোও জায়েজ।

হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো যুদ্ধে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই রা.-এর সামনের দাঁত পড়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বর্ণের দাঁত লাগানোর নির্দেশ দেন।’ (মুসনাদে বাযযার, হাদিস ৩০১১; মাজমাউয যাওয়ায়েদ, হাদিস ৮৭১৩)

তিরমিজি শরীফের এক রেওয়ায়েত রাসূল সা. বলেছেন, আরফাজা ইবনে আসআদ থেকে বর্ণিত তিনি বলেন, জাহেলী যুগে কিলাবের যুদ্ধের দিন আমার নাক আক্রান্ত হয়েছিল। ফলে আমি রূপা দ্বারা বানানো নাক লাগাই। কিছুদিন পর তা দূর্গন্ধ ছড়াতে লাগলো। তখন রাসূল রা. আমাকে স্বর্ণের নাক ব্যবহারের নির্দেশ দিলেন। (তিরমীজি শরীফ)

এ হাদিসের উপর ভিত্তি করে ফুকাহায়ে কেরাম স্বর্ণের তৈরি দাঁত ব্যবহারের পরামর্শ দেন। এ বিধান নারী-পুরুষ সবার জন্যই। বর্তমানে যেসব পাথরের দাত ব্যবহার করা হয় শরিয়তের দৃষ্টিতে কোনটিই নাজায়েজ নয়।

দাঁতের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা হচ্ছে- অজু গোসলে কৃত্রিম দাঁত খুলে চামড়ায় পানি পৌঁছাতে হবে কিনা? এ ব্যাপারে ফেকাহবিদরা বলেন, কৃত্রিম দাঁত যদি ফিক্সড হয়, যা স্বাভাবিকভাবে খোলা যায় না, তা মূল দাঁতের হুকুমে। অর্থাৎ, ফরজ, সুন্নত বা মুস্তাহাব কোন প্রকারের অজু বা গোসলে সেই কৃত্রিম দাঁতে শুধু পানি দিয়ে ধৌত করলেই হবে।

উল্লেখ্য, স্থায়ীভাবে স্বর্ণ বা রুপার দাঁত লাগানো হলে মৃত্যুর পর তা খুলতে হবে না

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

পুরুষের দাঁতে স্বর্ণের ক্যাপ ব্যবহার করা যাবে

আপডেট টাইম : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪