ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম

একসঙ্গে দুইজন সালাম দিলে কে আগে উত্তর দেবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৭ বার

প্রশ্ন: অনেক সময় আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে একে অপরকে একসঙ্গে সালাম দিয়ে ফেলি। এক্ষেত্রে আমাদের করণীয় কী?

একজন আলেম বলেছেন, এমন হলে উভয়কেই উত্তর দিতে হবে। তার কথাটি কি ঠিক? আর যেক্ষেত্রে একটু আগ-পর করে সালাম দেওয়া হয় সেক্ষেত্রেও কি উভয়কে উত্তর দিতে হবে?

উত্তর: ওই আলেম ঠিকই বলেছেন। দুজন পরস্পরকে একসঙ্গে সালাম দিলে প্রত্যেককে অন্যের সালামের জবাব দিতে হবে। তবে এক্ষেত্রে কারো সালাম আগে হলে পরবর্তী জনের সালাম জবাব হিসেবে ধর্তব্য হবে।

উল্লেখ্য, সালামের ক্ষেত্রে লক্ষ্যণীয় হল, কেউ সালাম দিলে (তিনি বড় ব্যক্তি হোন বা ছোট) অপর ব্যক্তি স্পষ্টভাবে শুনিয়ে সালামের জবাব দিবে। এক্ষেত্রে পাল্টা তাকে আবার সালাম দেওয়া নিয়ম পরিপন্থী কাজ।

সালাম দেওয়া সুন্নত এবং সালামের জবাবে ‘ওয়া অলাইকুমুস সালাম’ বলা ওয়াজিব, বর্তমান সর্বোচ্চ আধুনিকতার যুগেও সাদর সম্ভাষণের বেলায় সালামের চেয়ে উত্তম কোনো সম্ভাষণ শব্দ বাক্য আবিষ্কৃত হয়নি।

হজরত আবু উমামা (রহ.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ্ (সা.) ইরশাদ করেছেন, ওই ব্যক্তি আল্লাহতায়ালার রহমতের সবচেয়ে বেশি নিকটবর্তী যে প্রথমে সালাম দেয়।

নবিজিকে (সা.) কোনো সাহাবি অনেক চেষ্টা করেও কোনোদিন আগে সালাম দিতে পারেনি বলে প্রমাণ রয়েছে (বায়হাকি)।

সূত্র: সহিহ মুসলিম, হাদিস ২৮৪১; শরহে মুসলিম, নববী ১৭/১৭৮; মিরকাতুল মাফাতীহ ৮/৪৫৪, ৮/৪৬৭; রদ্দুল মুহতার ৬/৪১৬; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৭৮

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

একসঙ্গে দুইজন সালাম দিলে কে আগে উত্তর দেবে

আপডেট টাইম : ০৬:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪