ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন স্ত্রীর আত্মহত্যার মামলায় অভিনেতা আলভী কারাগারে

নামাজে বাংলায় দোয়া করা যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • ১৫০ বার

প্রশ্ন: নামাজের ভেতর বাংলায় দোয়া করা যাবে কি? এবং নামাজে দুনিয়াবি কোনো জিনিসের জন্য দোয়া করা যাবে কি?

উত্তর: নামাজ ইবাদত। ইবাদতের মাঝে যা কিছু করা হয়, সবই ইবাদতের অন্তর্ভূক্ত। সুতরাং তার মাঝে দোয়া করা সেটিও ইবাদতের অংশ।

আর ইবাদত আরবি ভাষায়ই আদায় করতে হয়। অন্য ভাষায় ইবাদত আদায় হয় না। যেমন নামাজ, হজের তাকবির, আজান, ইকামত ইত্যাদি।

সুতরাং অন্য ভাষায় দোয়া করলে নামাজ হবে না। বরং দোয়া আরবি ভাষায়, বা কুরআন ও হাদিসে বর্ণিত দোয়াই কেবল করা যাবে। নামাজে দোয়া করতে হলে আরবি দোয়াই করা এটিই বিধান।

ফরজ নামাজের সিজদায় গিয়ে তাসবিহ পড়া ছাড়া দীর্ঘ দোয়া প্রমাণিত নয়। নফল নামাজে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে দীর্ঘ দোয়া করেছেন।

হাদিসে সেই দোয়াগুলো বর্ণিত হয়েছে। আমাদের উচিত সেসব দোয়া মুখস্থ করে সিজদায় গিয়ে দোয়া করা।

নফল নামাজে চাই তা তাহাজ্জুদ হোক বা অন্য নামাজ হোক সিজদায় গিয়ে কুরআন-সুন্নাহে বর্ণিত দোয়া করা যাবে। বা কুরআনে বা হাদিসে আছে এমন দোয়ার সমার্থক শব্দের দোয়া করা যাবে। বা আখেরাতের জন্য দোয়া করা যাবে। কিন্তু দুনিয়াবী দোয়া করা যাবে না। আরবি ছাড়া অন্য ভাষায়ও দোয়া করা যাবে না।

দুনিয়াবী দোয়া করলে বা আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করলে নামাজ ভেঙ্গে যাবে।

দুনিয়াবী দোয়া- যেমন হে আল্লাহ! আমাকে এক লাখ টাকা দান করেন।

আখেরাতের জন্য দোয়া যেমন- হে আল্লাহ আমাকে জান্নাত দান করেন।

সূত্র: আদদুররুল মুখতার-২/২৩৩-২৩৪, ফতোয়ায়ে হিন্দিয়া,২/৩, বাহরুর রায়েক-১/৫৭৬

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন

নামাজে বাংলায় দোয়া করা যাবে

আপডেট টাইম : ০৬:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪