ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

মুক্তি পেল জয়ার যৌনতা নির্ভর ‘ঈগলের চোখ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬
  • ৪৮১ বার

ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু-র বাইরে আরও এক দুঁদে গোয়েন্দা রুপালী পর্দায় একেবারে বাজিমাত করে দিয়েছেন। তিনি শবর দাশগুপ্ত। লালবাজারের একেবারে পেশাদারি গোয়েন্দা। ২০১৫ সালে পর্দায় এসে সবাইকে মুগ্ধ করে দিয়েছিল অরিন্দম শীলের ‘এবার শবর’। ১০০ দিনের মাইকফলকও ছুঁয়েছিল। এরপর শবরের একটা আলাদা ফ্যান বেস তো তৈরিই হয়ে গিয়েছিল। পরিচালককে দেখলেই প্রায় সকলের মুখে একই প্রশ্ন, আবার ‘শবর’ কবে। তাই ফের শবরকে পর্দায় ফিরিয়ে এনেছেন পরিচালক। শবর এবার ‘ঈগলের চোখ’-এ। শবর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সৃষ্টি। ঈগলের চোখ উপন্যাসটিও তাঁর লেখা। সিনেমার প্রধার চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। তার চরিত্রের নাম বিষাণ। যে ছোটবেলা থেকে বিভিন্ন মহিলার দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছে। একটা সময় তার নারী শরীরের প্রতি কোনো আকর্ষণ থাকে না।

ছবিতে বিষাণের স্ত্রীর চরিত্রে দেখা যাবে বাংলাদেশী অভিনেত্রী জয়া আহসানকে। আর এবারও শবরের চরিত্রে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়া আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার।

রহস্য, উত্তেজনা, যৌনতা আর খুনের সাসপেন্সে ঠাসা এ ছবি। শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমায় পুরুষরাও নারীদের মাধ্যমে কীভাবে যৌন নিগ্রহের শিকার হন, সেটিই দেখানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে কলকাতার ‘রাজকাহানি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সমালোচিত হন জয়া। সিনেমায় বেশকিছু বিতর্কিত দৃশ্যে দেখা যায় তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

মুক্তি পেল জয়ার যৌনতা নির্ভর ‘ঈগলের চোখ’

আপডেট টাইম : ১০:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬