ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জাতীয় পার্টি থেকে একসঙ্গে ৬৭১ নেতাকর্মীর পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • ১৩১ বার

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলকে ধ্বংস করে দিচ্ছেন- এমন অভিযোগ তুলে ঢাকা মহানগরীর ১০ থানার ৬৭১ জন নেতাকর্মী একসঙ্গে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ পদত্যাগের কথা বলছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম সেন্টু।

শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘জাতীয় পার্টিতে যে হারে বহিষ্কার, অন্যায়-অত্যাচার করে আসছেন চেয়ারম্যান জি এম কাদের, তার এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আজকের এই গণপদত্যাগ কর্মসূচি।’

তিনি বলেন, ‘জি এম কাদের মনে করেন জাতীয় পার্টি একটা মুদি দোকান। সকালে আসেন, সন্ধ্যায় বের হন। সকালে দোকান খুলে সারা দিন দোকানদারি করে সন্ধ্যায় হিসাব নেন, নিয়ে বেরিয়ে যান। তিনি লাড্ডুর মতো ঘুরতেছেন। সুতা মহাসচিবের হাতে, আর কাদের লাড্ডুর মতো ঘুরতেছেন। জাতীয় পার্টিকে ধ্বংস করে দিয়েছেন তিনি।’

সেন্টু বলেন, ‘জি এম কাদের সারাদেশে কোনো সভা-সমাবেশ করেন নাই, জনসমাবেশ করেন নাই। তিনি সকালে আসেন আর সন্ধ্যায় বেরিয়ে যান। পার্টি অফিসে পড়ে থাকেন, দেশের কোনো খবর তার কাছে নাই।’

তিনি বলেন, ‘আমরা পল্লীবন্ধু এরশাদের আদর্শ নিয়ে এগিয়ে যাব। আমরা অল্প সময়ের মধ্যে আবার জাতীয় পার্টিকে পুনর্জ্জীবিত করব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জাতীয় পার্টি থেকে একসঙ্গে ৬৭১ নেতাকর্মীর পদত্যাগ

আপডেট টাইম : ১১:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪