ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিয়ের পিঁড়িতে বসলেন মৌসুমী হামিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ১৪৪ বার

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। অনেকদিন ধরেই তার বিয়ের কথা শোনা যাচ্ছিল। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ছিল, তার উচ্চতা অনুযায়ী পাত্র না পাওয়ায় বিয়ে করছেন না মৌসুমী। জানা যায়, বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন বর আবু সাইয়িদ রানা ও মৌসুমী হামিদ। তবে প্রেমকে বিয়ে অবধি নিতে দুজনই পারিবারিক সম্মতি আদায় করেছেন। তারই ধারাবাহিকতায় গত বুধবার হয়ে গেল গায়ে হলুদ। আগামী শুক্রবার ১২ জানুয়ারি তাদের বিয়ে বলে জানা গেছে। ঢাকার ছেলে রানাও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তবে তিনি কাজ করেন ক্যামেরার পেছনে। বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বা রানা কেউই মুখ খোলেননি। গত বুধবার দিবাগত রাতে তাদের একটি গায়ে হলুদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। সেই ছবির সূত্র ধরে কথা হয় মৌসুমীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও অভিনয়শিল্পীর সঙ্গে। তারা বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন। বিয়ের পরে দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে তাদের। উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। তারপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। তার ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। প্রয়াত ড. ইনামুল হকের গল্পে এটি নির্মাণ করেছেন তার কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এ ছাড়াও মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় দিন গুণছে। সিনেমা দুটি হচ্ছে, সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিয়ের পিঁড়িতে বসলেন মৌসুমী হামিদ

আপডেট টাইম : ১১:৩৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪