ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক বায়তুল মোকাররমের ইমাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১১:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ১৫৯ বার

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা মিশর-২০২৩ এর বিচারক নির্বাচিত হয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মিশরের রাজধানী কায়রোতে ৩০ তম এই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে তিনি কায়রোতে পৌঁছে বিচারকার্যে অংশ নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা মিজানুর রহমান।

বিশ্বের এত বড় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিচারক হিসেবে যথাযথ দায়িত্ব পালনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দেশবরেণ্য এ আলেম। এ বছর এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১০০ টির মতো দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন- হাফেজ মোহতাসিম বিল্লাহ নামে এক প্রতিযোগী। আজ রোববার অনুষ্ঠিত প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত করার কথা রয়েছে তার।

বাংলাদেশ থেকে মাওলানা মিজানুর রহমানকে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব প্রদান করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও পশ্চিম এশিয়া শাখার সিনিয়র সহকারী সচিব বরাবর এই প্রজ্ঞাপনের অনুলিপি পাঠিয়েছে ধর্মমন্ত্রণালয়ের সংস্থা শাখা- ০১।

৩০ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে কোরআনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়েছিলেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম।

মাওলানা মিজানুর রহমান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত দেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর’-এর বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য ঈর্ষণীয় হলেও বাংলাদেশি আলেমদের বিচারক নিযুক্ত হওয়ার ঘটনা বিরল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক বায়তুল মোকাররমের ইমাম

আপডেট টাইম : ০৪:১১:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩