ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

হ্যাপিকে বদলে দিয়েছেন জাকির নায়েক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০১৬
  • ৫০১ বার

‘জঙ্গিবাদে উৎসাহ যোগানোর’ অভিযোগে ভারত ভিত্তিক টিভি চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে সরকার। বিষয়টি নিয়ে চলছে আলোচনার ঝড়। পিস টিভি ইস্যুতে এবার মুখ খুললেন আলোচিত আলোচিত মডেল নাজনীন আক্তার হ্যাপী। তিনি অভিনয় ছেড়ে বেশ আগেই ধর্মে কর্মে নিজেকে মনোনিবেশ করেছেন। ধর্মে আগ্রহী হওয়ার পেছনে পিস টিভিরও নাকি বেশ ভূমিকা আছে।

ফেসবুকে জানিয়েছেন, ‘এই পিস টিভির উসিলায় আমি এবং আমার মত অনেক মানুষের জন্য দ্বীনের পথে চলার শুরুর ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে, আলহামদুলিল্লাহ! নতুন প্রাক্টিসিংরা প্রথমে কিছুই বুঝে ওঠেনা এর জন্য বিশেষ করে প্রাথমিক অবস্থায় পিস টিভি ও ড.জাকির নায়েক আল্লাহর এক বিশেষ নিয়ামত।’

তিনি আরও জানিয়েছেন, আমি প্রথম অবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলাম এই পিস টিভির ড.জাকির নায়েক ও এই পিস টিভিতে কয়েকজন বড় আলেমের আলোচনা দেখে! আল্লাহ যদি কোনো বান্দাকে পছন্দ না করেন তাহলে তাকে দিয়ে কখনোই দ্বীনের কাজ করাবেন না। ড.জাকির নায়েক নিঃসন্দেহে একজন ভাল দ্বীনের দ্বাঈ। ড.জাকির নায়েকের দাওয়াতের উসিলায় কত মানুষ ইসলাম গ্রহন করেছে হিসাব নেই!’

উল্লেখ্য, বছরখানেক আগে একটি কাওমী মাদ্রাসায় ভর্তি হয়েছেন এ সাবেক মডেল ও অভিনেত্রী। তারপর থেকেই নিজেকে আমূল পাল্টে ফেলেন। রঙিন দুনিয়া থেকে ক্রমান্বয়ে নিজেকে গুটিয়ে নেন। সিনেমার আইটেম গানে নাচার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। এমনকি নিজের কোন ছবিও ফেসবুকে পোস্ট করেন না। নিজের নামও বদলে ফেলেছেন। তার নতুন নাম ‘আমাতুল্লাহ’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

হ্যাপিকে বদলে দিয়েছেন জাকির নায়েক

আপডেট টাইম : ১০:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০১৬