ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ধর্ষণ বিতর্কে মুখ খুললেন আনুশকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬
  • ৫৪৭ বার

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘সুলতান’ সিনেমা ছুটছে দুরন্ত গতিতে। একের পর এক রেকর্ড করে যাচ্ছে ‘সুলতান’।

সিনেমা করতে গিয়ে ব্যাপক পরিশ্রম করতে হয়েছে সালমানকে। আর সেই পরিশ্রমকে ব্যাখ্যা করতে গিয়ে সিনেমা মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজেকে ধর্ষিতা নারীর সঙ্গে তুলনা করেছিলেন। আর তাতেই পুরো ভারতজুড়ে শুরু হয় ভাইজানকে নিয়ে সমালোচনা।

সালমান খান ওই বিস্ফোরক মন্তব্য করে পাশে পেয়েছিলেন অনেককেই। আবার আমির খানের মতো অভিনেতারা সালমানের এই মন্তব্যের বিরোধীতা করেন।

‘সুলতান’ সিনেমায় যিনি সালমানের নায়িকা হিসেবে কাজ করেছেন সেই আনুশকা শর্মা এবার সমালোচনা করলেন সালমান খানের। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

আনুশকা বলেন, এটা অস্বীকার করার উপায় নেই সালমানের ওই মন্তব্য অসংবেদনশীল ছিল।

এখানেই থেমে থাকেননি ‘সুলতান’র আরফা। তিনি বলেন, ‘রেপ’ শব্দটির ইদানীং মারাত্মক অপব্যবহার হচ্ছে। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, সাধারণ কথাবার্তার মাঝেও অনেক সময়েই এই শব্দটির অপপ্রয়োগ করে ফেলেন। এবিষয়ে প্রত্যেকেরই সতর্ক থাকা প্রয়োজন বলে দাবি করেছেন তিনি।

অনুশকা আরও বলেন, আমরা এমন একটা সমাজে বাস করি, যেখানে নারীরা নিজেদের প্রাপ্য সম্মান আদায়ের জন্য ক্রমাগত লড়ে যাচ্ছেন। ফলে, এমন কোনও শব্দ ব্যবহার করা উচিত নয়, যেগুলো নারীদেরকে আরও অসম্মান করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ধর্ষণ বিতর্কে মুখ খুললেন আনুশকা

আপডেট টাইম : ১২:৪৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬