ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল ইউনেসকো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • ১৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসলাম ধর্মালম্বীদের জন্য সবচেয়ে পবিত্রতম মাস রমজান। এই মাসে দিনের আলোতে পানাহার থেকে বিরত থাকেন ‍মুসলমানরা। অর্থাৎ, রোজা রাখা মুসলিমদের ধর্মীয় বিধানের পাঁচ স্তম্ভের একটি। শরিয়তের পরিভাষায়, ইবাদতের উদ্দেশে সুবেহ সাদেক বা সূর্যোদয়ের পূর্বাভাসের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, স্ত্রী সহবাস ও ইন্দ্রিয় তৃপ্তিকর কাজ থেকে বিরত থাকার নাম রোজা বা সিয়াম।

এই মাসে সূর্যাস্তের পর ইফতার খেয়ে রোজা ভাঙেন মুসলমানরা। আর ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো। খবর এএফপির।

গতকাল বুধবার প্রকাশিত প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিতে যৌথভাবে ইউনেসকোতে আবেদন করেছিল ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান। সংস্থাটি বলছে, ‘ইফতার যাকে ইফতারিও বলা হয় যা মুসলমানেরা রমজান মাসে সূর্যাস্তের পরে পালন করে। সমস্ত ধর্মীয় ও আনুষ্ঠানিক আচার-অনুষ্ঠান সম্পন্ন করার পরে ইফতার করা হয়। পরিবার ও সম্প্রদায়ের বন্ধন জোরদার করে ইফতার। এ ছাড়া সহায়তা, সংহতি ও সামাজিক বিনিময় প্রচারের সঙ্গে যুক্ত এটি।’

বেশ কয়েকটি মুসলিম দেশে খেজুর খেয়ে ইফতার করার প্রথা রয়েছে। এ ছাড়া দেশ ও সম্প্রদায় ভেদে ইফতারের আইটেম ভিন্ন।

ইউনেসকো বলছে, ‘ইফতারের ঐতিহ্যবাহী খাবার প্রস্তুতের দায়িত্ব প্রায়শ দেওয়া হয় পরিবারের শিশু ও যুবকদের মধ্যে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল ইউনেসকো

আপডেট টাইম : ০৭:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩