ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু স্বামী-স্ত্রীর নয়, দুই প্রতিবেশীর সম্পর্কও ছেদ হয় : সংসদ সদস্য গোলাম মোহাম্মদ ‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ ‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু ৭৩ বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র পাচ্ছে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান ডিসি সারওয়ার চোখ খুলে দিয়েছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী সংসদে কোরআনের আয়াত নিয়ে সরকারি ও বিরোধীদলের তুমুল বিতর্ক তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই

মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে লিডের আশা বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথম দিনেই ১৫ উইকেট! মিরপুরের মন্থর পিচে প্রত্যাশিতভাবেই দাপট দেখালেন দুই দলের স্পিনাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৯টি উইকেটই ভাগাভাগি করে নিয়েছেন কিউই তিন স্পিনার মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও এজাজ প্যাটেল। অন্যদিকে, এখন পর্যন্ত পতন হওয়া সফরকারীদের পাঁচটি উইকেটও দুই টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের দখলে গেছে।

আজ বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘূর্ণিঝড় মিগজিউমের প্রভাবে আকাশে মেঘ থাকায় এদিন শুরু থেকেই খেলা হয়েছে ফ্লাডলাইটের আলোতে। কৃত্রিম আলোর নিচে টাইগার ব্যাটাররা রীতিমতো খাবি খেয়েছেন স্পিনারদের সামনে। মাত্র ১৭২ রানেই অলআউট হয় বাংলাদেশ।

অল্প পুঁজি নিয়ে মিরপুরের বধ্যভূমিতে চেনা অস্ত্র সেই স্পিনেই পাল্টা আক্রমণ শানালেন স্বাগতিকরা। আলোকস্বল্পতার কারণে খেলা থামার আগে ১২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান করেছে নিউজিল্যান্ড। এখনো পিছিয়ে আছে ১১৭ রানে।

নিউজিল্যান্ড ইনিংসের ষষ্ঠ ওভারে মিরাজের হাত ধরে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। টাইগার এই অলরাউন্ডারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ঠিক বুঝতে পারেননি ডেভন কনওয়ে। ছেড়ে দেওয়া বল সোজা স্টাম্পে গিয়ে আঘাত হানে। সাজঘরে ফেরার আগে ১১ বলে ১৪ রান করেছেন কিউই ওপেনার।

মিরাজের পর উইকেট শিকারে নামেন সিলেট টেস্টের নায়ক তাইজুল ইসলাম। অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারি টম ল্যাথামের ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। সেখানে দারুণ ক্যাচ তালুবন্দী করেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। পরপর দুই ওভারে মাত্র ২ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় কিউইরা।

দলীয় ৩০ রানের মাথায় সফরকারীদের বিপদ বাড়িয়ে সাজঘরে ফিরেন হেনরি নিকোলস। তাইজুলের অফ স্টাম্পের বাইরের বল ক্রিজ ছেড়ে মারতে গিয়েছিলেন নিকোলস। ঠিকঠাক ব্যাটে সংযোগ করতে পারেননি। মিড অনে দারুণ ক্যাচ নেন শরিফুল ইসলাম। মাত্র ১ রানেই ফেরেন কিউই এই ব্যাটার।

এর আগে টস জিতে প্রথম ইনিংসের শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্যান্টনার-অ্যাজাজের ঘূর্ণিতে প্রথম সেশনে ৪৭ রান তুলতেই চলে যায় ৪ উইকেট। দ্বিতীয় সেশনে ৪০ রান করতে গেছে আরও ৪ উইকেট। শেষ পর্যন্ত একদিন শেষ করার আগেই (৬৬.২ ওভার) লজ্জাজনক প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ, গুটিয়ে গেছে ১৭২ রানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুধু স্বামী-স্ত্রীর নয়, দুই প্রতিবেশীর সম্পর্কও ছেদ হয় : সংসদ সদস্য গোলাম মোহাম্মদ

মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে লিডের আশা বাংলাদেশের

আপডেট টাইম : ০৬:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩