ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২৪ বার

অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় থাকা এক চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। একই সঙ্গে চিকিৎসার অর্থ জোগাড় করতে না পারা এক বীর মুক্তিযোদ্ধাসহ অসহায় ও বিপন্ন মানুষের নানা সমস্যা শুনে তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (২৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রত্যাশীরা তাদের সমস্যা ও আবেদন তুলে ধরেন। একই সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েকজন প্রবাসী অনলাইনে যুক্ত হয়ে বিভিন্ন অভিযোগ ও আবেদন জানান।

গণশুনানিতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম।

গণশুনানিতে বোয়ালখালীর উত্তর চরণদণ্ডী এলাকার এক শিক্ষার্থী জানান, তিনি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তার বাবা শাহ আলম একজন চা বিক্রেতা। পরিবারের সীমিত আয়ের কারণে ভর্তি ফি ও অন্যান্য ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না।

শিক্ষার্থী জানান, গত বছরও তিনি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। কিন্তু মাত্র ১০ হাজার টাকার অভাবে ভর্তি হতে পারেননি। এবারও একই ধরনের অনিশ্চয়তার মুখোমুখি হয়ে জেলা প্রশাসকের দ্বারস্থ হন।

বিষয়টি শুনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম তার উচ্চশিক্ষার দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করার নির্দেশনা দেন। জেলা প্রশাসকের এমন মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে শিক্ষার্থী বলেন, মানুষের মুখে তাকে মানবিক জেলা প্রশাসক হিসেবে শুনেছিলেন, আজ নিজের জীবনে তার বাস্তব প্রমাণ পেলেন।

এদিকে, পটিয়া উপজেলার ধলঘাট এলাকার বীর মুক্তিযোদ্ধা তপন দস্তিদার চিকিৎসা সহায়তার আবেদন নিয়ে গণশুনানিতে উপস্থিত হন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনিতে পাথর ও ডায়াবেটিসে ভুগছেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসক তার হার্টে জরুরি ভিত্তিতে রিং বসানোর পরামর্শ দিলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। বিষয়টি শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী নারী সানজিদা চৌধুরী, যিনি স্তনের লাম্প অপারেশনের জন্য আর্থিক সহায়তা চান। স্ট্রোকে আক্রান্ত ছানোয়ারা বেগম চিকিৎসা ব্যয় বহনে অক্ষমতার কথা জানান। স্বামীর পরিত্যাগের শিকার নুরুন্নাহার বেগম জীবিকা নির্বাহের জন্য সহায়তা প্রার্থনা করেন। দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত আবুল বশর মোহাম্মদ গোলাম রব্বানী নিয়মিত স্পিচ থেরাপি চালিয়ে যেতে না পারার কথা তুলে ধরেন।

এছাড়া মাদ্রাসা শিক্ষক মাওলানা হাফেজ মোহাম্মদ ইদ্রিছ জরাজীর্ণ বসতবাড়ি সংস্কারের জন্য এবং সাবেক হিফজখানার শিক্ষক হাফেজ মোহাম্মদ আবুল হোসেন জীবিকা নির্বাহের জন্য ছোট ব্যবসা শুরু করতে আর্থিক সহায়তা কামনা করেন।

অনলাইনে যুক্ত হয়ে সৌদি আরব প্রবাসী মো. শওকত মিয়া তার আমানত রাখা ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল আত্মসাতের অভিযোগ করেন। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ আবুল কালাম পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ ও পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ জানান। একই দেশ থেকে যুক্ত হওয়া মোহাম্মদ হোসেন বকেয়া বেতন না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মোরশেদ পারভেজ পারিবারিক কবরস্থান নির্মাণের জন্য একটি আংশিক ভরাট পুকুর সম্পূর্ণ ভরাটের অনুমতি চান।

গণশুনানিতে উপস্থাপিত প্রতিটি আবেদন মনোযোগ দিয়ে শুনে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে মানবিক সহায়তার আবেদনগুলো দ্রুত যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

উল্লেখ্য, চট্টগ্রামে দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত গণশুনানির মাধ্যমে প্রবাসীসহ সাধারণ মানুষের সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ইতোমধ্যে স্থানীয় মানুষের কাছে ‘মানবিক ডিসি’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ

আপডেট টাইম : ১০:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬