ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নরসিংদীতে স্বর্ণপদক পেলেন ছয় কুরআনের হাফেজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ১৫৪ বার

নরসিংদীর মনোহরদীতে ছয়জন কুরআনে হাফেজাকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে। সোমবার বিকালে মনোহরদী বাসস্ট্যান্ডসংলগ্ন উম্মুল কুরা আদর্শ মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগ থেকে হিফজ সম্পন্ন করায় তাদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।

স্বর্ণপদকপ্রাপ্ত হাফেজারা হলেন- হাফসা, সায়মা, সুমাইয়া, নাজিয়া নৌশিন, তাবাসসুম তোবা আঁখি এবং হানান। এ সময় প্রত্যেক হাফেজাকে আধা ভরি ওজনের একটি করে স্বর্ণের চেইন, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে নতুন ছাত্রীদের হেফজ সবক দেওয়া হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সোবহান মো. আলী এবং মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজ উদ্দিন মাঝি, চন্দনবাড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হারুন-অর-রশিদসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, কুরআনে হাফেজাদের এ ধরনের সংবর্ধনা দেওয়া সত্যিই প্রশংসনীয় কাজ। এ জন্য উম্মুল কুরা আদর্শ মহিলা মাদ্রাসা কর্তৃপক্ষ প্রশংসনীয় কাজ করেছেন। এতে অন্যরা উৎসাহিত হবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নরসিংদীতে স্বর্ণপদক পেলেন ছয় কুরআনের হাফেজা

আপডেট টাইম : ১২:১৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩