ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু স্বামী-স্ত্রীর নয়, দুই প্রতিবেশীর সম্পর্কও ছেদ হয় : সংসদ সদস্য গোলাম মোহাম্মদ ‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ ‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু ৭৩ বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র পাচ্ছে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান ডিসি সারওয়ার চোখ খুলে দিয়েছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী সংসদে কোরআনের আয়াত নিয়ে সরকারি ও বিরোধীদলের তুমুল বিতর্ক তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • ১৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ মাত্র ২৪ বছর বয়সেই মরণব্যাধি ক্যানসারের কাছে হার মানলেন ঢাকা দ্বিতীয় বিভাগের অলরাউন্ডার আব্দুল আলিম হৃদয়।

বুধবার (২৯ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্লাড ক্যানসারে আক্রান্ত হৃদয়। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, গোপীবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের হয়ে ঢাকা দ্বিতীয় বিভাগে ক্রিকেট খেলতেন বাঁ-হাতি অলরাউন্ডার হৃদয়। তিনি আজ মারা গেছেন। ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করার পাশাপাশি চলতি মৌসুমেও ক্লাবের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন তিনি। তার মৃত্যুতে বিসিবি গভীর সহানুভূতি ও পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জাতীয় দলের অলরাউন্ডার সাইফ উদ্দিনের দাবি, কিছুদিন আগে ঢাকায় আসার পর ডেঙ্গু আক্রান্ত হন হৃদয়। এরপর তার শরীরে ক্যানসার হানা দেয়।

হৃদয়ের মৃত্যুতে শোক জানিয়ে সাইফ লেখেন, ছোট ভাই হৃদয় আমাদের মাঝে আর নেই। অনেক স্বপ্ন নিয়ে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ খেলতে ঢাকায় অবস্থান করেছিল, ডেঙ্গু আক্রান্ত হয়ে পরবর্তীতে ব্লাড ক্যানসার এবং ব্রেন স্ট্রোক করে আজকে (২৯ নভেম্বর) মারা যায়।

অন্যদিকে তরুণ এই ক্রিকেটারের মৃত্যুর কারণ হিসেবে ঢাকার পরিবেশকে দায়ী করেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাইফ।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার (সাইফ) মন্তব্য, বসবাস করার জন্য ঢাকা অযোগ্য শহর, মানুষের স্বাস্থ্য-সুরক্ষা একদম নেই বললেই চলে। কিছুদিন আগে ছেলেটা বিয়ে করেছিল, কত স্বপ্ন ছিল তার পরিবার নিয়ে বাঁচার। কিন্তু নিয়তি তাকে আর থাকতে দিল না। ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কত কিছুই না করি, তা-ও আমাদের সিস্টেম চেঞ্জ হবে না। ভালো থাকিস ওপারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুধু স্বামী-স্ত্রীর নয়, দুই প্রতিবেশীর সম্পর্কও ছেদ হয় : সংসদ সদস্য গোলাম মোহাম্মদ

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

আপডেট টাইম : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩