ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু স্বামী-স্ত্রীর নয়, দুই প্রতিবেশীর সম্পর্কও ছেদ হয় : সংসদ সদস্য গোলাম মোহাম্মদ ‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ ‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু ৭৩ বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র পাচ্ছে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান ডিসি সারওয়ার চোখ খুলে দিয়েছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী সংসদে কোরআনের আয়াত নিয়ে সরকারি ও বিরোধীদলের তুমুল বিতর্ক তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই

ক্রীড়াঙ্গন থেকে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ১২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য লড়াইয়ে করেছেন বর্তমান ও সাবেক অনেক ক্রীড়াবিদ-সংগঠক। সেই লড়াইয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানসহ অনেকে সফল হয়েছেন।

রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়ন পাওয়া চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আসন্ন সংসদ নির্বাচনে ক্রীড়াঙ্গন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা-

১. মাশরাফি বিন মুর্তজা, নড়াইল-২ আসন। জাতীয় দলের সাবেক এই সফল অধিনায়ক দ্বিতীয়বার সংসদ সদস্য হওয়ার পথে।

২. সাকিব আল হাসান, মাগুরা-২ আসন। বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেট থেকে অবসরের আগে এই প্রথম সংসদ সদস্য হতে যাচ্ছেন।

৩. নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৬ আসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এনিয়ে চতুর্থবার সংসদ সদস্য হওয়ার পথে।

৪. আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-১০ আসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই সভাপতি পঞ্চমবার সংসদ সদস্য হওয়ার পথে।

৫. সাবের হোসেন চৌধুরী, ঢাকা-৯ আসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক এই সভাপতি ফের সংসদ সদস্য হওয়ার পথে।

৬. জাহিদ আহসান রাসেল, গাজীপুর ২ আসন। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই ক্রীড়া প্রতিমন্ত্রী চতুর্থবার সংসদ সদস্য হওয়ার পথে।

৭. শ্রী বীরেন শিকদার, মাগুরা-২ আসন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক এই ক্রীড়া প্রতিমন্ত্রী ফের সংসদ সদস্য হওয়ার পথে।

৮. আব্দুস সালাম মুর্শেদী, খুলনা ৪ আসন। জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার দ্বিতীয়বার সংসদ সদস্য হওয়ার পথে।

৯. কাজী নাবিল আহমেদ, যশোর-৩ আসন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র এই সহসভাপতি ফের সংসদ সদস্য হওয়ার পথে।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুধু স্বামী-স্ত্রীর নয়, দুই প্রতিবেশীর সম্পর্কও ছেদ হয় : সংসদ সদস্য গোলাম মোহাম্মদ

ক্রীড়াঙ্গন থেকে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

আপডেট টাইম : ০৭:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩