ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু স্বামী-স্ত্রীর নয়, দুই প্রতিবেশীর সম্পর্কও ছেদ হয় : সংসদ সদস্য গোলাম মোহাম্মদ ‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা ১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ ‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু ৭৩ বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র পাচ্ছে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান ডিসি সারওয়ার চোখ খুলে দিয়েছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী সংসদে কোরআনের আয়াত নিয়ে সরকারি ও বিরোধীদলের তুমুল বিতর্ক তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই

নৌকার মনোনয়ন পেলেন সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ১৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগেই জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলেন।

গতবারের মতো এবারও নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে মনোনয়ন ফরম কেনেন সাকিব। জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

রোববার সংবাদ সম্মেলন করে সারা দেশে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্মাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, ২০০৬ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় সাকিব আল হাসানের। জাতীয় দলের হয়ে ২৪৭টি ওয়ানডে, ১১৭টি টি-টোয়েন্টি আর ৬৬টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। ব্যাট হাতে ইতোমধ্যে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার ৪০৬ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর বল হাতে ৪৩০ ম্যাচে সাকিব শিকার করেন ৬৯০ উইকেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুধু স্বামী-স্ত্রীর নয়, দুই প্রতিবেশীর সম্পর্কও ছেদ হয় : সংসদ সদস্য গোলাম মোহাম্মদ

নৌকার মনোনয়ন পেলেন সাকিব

আপডেট টাইম : ০৬:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩