ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সেলুলয়েড’-এ শ্যামলের সঙ্গী মম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ১৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোটপর্দার পরিচিত জুটি শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। এরই মধ্যে বেশ কিছু নাটকে তাদের একসঙ্গে দেখা গিয়েছে। ‘সেলুলয়েড’-এ এই জুটিকে আবার দেখা যাবে। নাটকটি পরিচালনা করেন তানিম রহমান অংশু।

এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে শ্যামল মাওলা বলেন, ‘জীবনঘনিষ্ঠ গল্পের নাটক। কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে রাখতে চাই না। সব সময় দর্শকদের কথা মাথায় রেখে কাজ করি। বৈচিত্র্য আছে এমন গল্পে কাজ করতে চাই।’

মম বলেন, ‘শ্যামলের সাথে এর আগে অনেক কাজ হয়েছে। গল্পটা চমৎকার। আমরা চেষ্টা করেছি পর্দায় নিজেদের চরিত্রটা সঠিকভাবে উপস্থাপন করতে। আর অংশু ভাইয়ের নির্মাণও আমার ভালো লাগে। সব মিলিয়ে আশা করছি ভালো লাগবে দর্শকের।’

নাটকটি ৭ ডিসেম্বর সন্ধ্যায় গানচিলের ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সেলুলয়েড’-এ শ্যামলের সঙ্গী মম

আপডেট টাইম : ০৬:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩