ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সুশান্তের মৃত্যুর কারণ জানি: অঙ্কিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • ১৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০০৯ সালে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিং রাজপুত। সেই থেকেই তাদের সম্পর্কের শুরু। ৬ বছরের দীর্ঘ সম্পর্কে ছিলেন তারা। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বলিউড অভিনেতার ঝুলন্ত লাশ। সুশান্তের মৃত্যুতে শোকবিহ্বল হয়ে পড়েছিলেন তার অনুরাগীরা। সুশান্তের সাবেক প্রেমিকা ও টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের দাবি- তিনি নাকি জানেন কী কারণে মৃত্যু হয়েছে সুশান্তের। খবর আনন্দবাজার অনলাইনের।

সম্প্রতি ‘বিগ বস ১৭’-এর অন্যতম প্রতিযোগী মুনাওয়ার ফারুকির সঙ্গে সাবেক প্রেমিক সুশান্তের মৃত্যু নিয়ে কথা বলতে দেখা যায় অঙ্কিতাকে। সুশান্তের সঙ্গে প্রেম ও তার পরে বিচ্ছেদ— সব নিয়েই খোলামেলাভাবে কথা বলেন অঙ্কিতা।

অঙ্কিতা জানান, সুশান্তের মৃত্যুর খবর জানার পরেও তিনি নাকি তা বিশ্বাস করতে পারেননি। এমনকি সাবেক প্রেমিককে সাদা কাপড় জড়ানো অবস্থায় দেখতে পারবেন না বলে সুশান্তের শেষকৃত্যেও যাননি অঙ্কিতা।

মুনাওয়ার অঙ্কিতাকে প্রশ্ন করেন, সুশান্তের মৃত্যুর নেপথ্যের কারণ তিনি জানেন কিনা।

অঙ্কিতা বলেন, ‘সুশান্ত ভীষণ ভালো মানুষ ছিল। আমার এখনো অদ্ভুত লাগে যখন আমি বলি ‘ছিল’। তিন বছর পরে এখন তবু একটু ধাতস্থ হয়েছি। আগে তো এমন কথা বলতেই অস্বস্তি হতো আমার। আর আমি জানি কেন ওই ঘটনা ঘটেছিল। আমি তখন বলেও ছিলাম সবাইকে। কেউ তখন আমার কথা বিশ্বাস করেনি।’ যদিও এর থেকে বেশি কিছু খোলসা করে বলেননি অঙ্কিতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সুশান্তের মৃত্যুর কারণ জানি: অঙ্কিতা

আপডেট টাইম : ০৭:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩