ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ডিম ভাঙতেই বেরিয়ে এলো সাপের বাচ্চা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ১৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুরে হাঁসের ডিম ভেজে খাওয়ার জন্য ভাঙলে তার ভিতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) উপজেলার থেতরাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হারুনেফড়া এলাকার ফিরোজ আলমের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী আসাদুল, আছমা বেগম, ফুল মালা, হুমাইয়ারা, বিপুলসহ আরও অনেকে বলেছেন, প্রতিবেশি ফিরোজ আলমের বাড়িতে হঠাৎ ডাক চিৎকার শুনে তারা এগিয়ে এসে দেখেন বাটিতে ডিমের কুসুমের সঙ্গে একটি সাপের বাচ্চা। এ সময় ফিরোজ আলমের স্ত্রী কহিনুর বেগম (২৭) বলেন, তার চারটি হাঁস রয়েছে। হাঁসগুলো ডিম পাড়া শুরু করেছে। বুধবার হাঁসের আবাসস্থল (খোঁয়াড়) থেকে একটি ডিম বের করে এনে ফ্রিজে রাখেন। পরদিন বৃহস্পতিবার সন্তানকে তা ভেজে খাওয়ানোর জন্য ডিমটি ভেঙে বাটিতে নিলে তিনি দেখতে পান একটি সাপের বাচ্চা। এ সময় তিনি ভয় পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ডিমের ভিতর থেকে সাপের বাচ্চা বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তা দেখার জন্য ভিড় জমান। পরে সকলের উপস্থিতিতে সাপটিকে পুড়িয়ে ফেলা হয়।

সাপ দেখতে আসা হাছান, ফুল বাবু, রফিকুল ও ফুল মিয়া জানান, তাদের ধারণা হাঁসের খোঁয়াড়ে সাপ ডিম পেড়ে থাকতে পারে। ওই ডিমের আকারটি হাঁসের ডিমের মতই ছিল। সে কারণে সবাই বলছে হাঁসের ডিমের ভিতরে সাপের বাচ্চা। কিন্তু এটি তো সম্ভব না। পরে কৌতুহল বসত সবাই মিলে হাঁসের খোয়াড়াটি সম্পূর্ণ খুলে দেখা হলেও সেখানে কোনো সাপ পাওয়া যায়নি।

থেতরাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শান্তনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে হাঁসের ডিম থেকে সাপের বাচ্চা বের হওয়া সম্ভব না। ওই খোয়াড় থেকে যে ডিমটি নেওয়া হয়েছিল সেটি সাপের ডিম ছিল। কারণ বাসা বাড়িতে গোখড়াসহ বিভিন্ন সাপ বিচরণ করে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ডিম ভাঙতেই বেরিয়ে এলো সাপের বাচ্চা

আপডেট টাইম : ১১:০০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩