ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জেফারের কারণেই স্ত্রীকে ডিভোর্স দেন রাফসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ১৭৬ বার

আলোচনার কেন্দ্রবিন্দুেতে এখন রূপ নিয়েছে টেলিভিশন তারকা রাফসান সাবাব। ‍সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট ঘিরে চলছে অনেক রকম চর্চা। বিবাহ বিচ্ছেদ ঘোষণার পর রীতিমতো তোপের মুখে পড়েছেন রাফসান।

এদিকে সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, গায়িকা জেফার রহমানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে রাফসানের।

এর জেরেই নাকি স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি! যদিও এই গুঞ্জন নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি রাফসান-জেফারের কেউই।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টের মাধ্যমে নিজের বিবাহবিচ্ছেদের খবর জানান রাফসান।

পোস্টে রাফসান লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি ঘটেছে। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক। ’

অন্যদিকে রোববার (১২ নভেম্বর) রাতে ফেসবুকে এক পোস্টে ডিভোর্সের বিষয়ে কথা বলেন রাফসানের স্ত্রী এশা। তিনি লেখেন, ‘আমি এই ডিভোর্স চাইনি। এটা আমাদের দুজনের সিদ্ধান্তে হয়নি। আমি শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেছি বিয়েটা টিকিয়ে রাখার জন্য। বিয়ে এবং স্বামী ছিল আমার প্রথম অগ্রাধিকার। আমি তার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। কিছু বড় সমস্যা ছিল, যেগুলোর জন্য আমি নিজেই হয়তো সব শেষ করে দিতে পারতাম। ’

এশা বলেন, ‘একটা মেয়ে কখনোই চায় না তার সংসার ভেঙে যাক। অনেক বিষয় আছে যেগুলো আমি এখন প্রকাশ করতে চাই না। এভাবে আমি নিজেই হয়তো সংসার আর চালিয়ে যেতে পারতাম না। কিন্তু আমার এতটুকু বিশ্বাস ছিল, অন্তত সঠিক আইনানুগ উপায়ে কিংবা যেটা সত্যি সেটা সবার সামনে একসেপ্ট করে সত্যিটা মেনে নিয়ে সবার সামনে ঘোষণা দেয়া হবে। ’

উল্লেখ্য, দেশের জনপ্রিয় উপস্থাপকদের একজন রাফসান সাবাব। কলেজে পড়াকালে উপস্থাপনার সঙ্গে জড়িত রাফসান সাবাব। আইবিএর শেষ বর্ষে থাকা অবস্থায় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়। আয়মান সাদিকের সহযোগিতায় ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’র। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এর পরে রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের আরেকটি শো। সেটিও দর্শকপ্রিয় হয়। সবশেষে তিনি লঞ্চ করেন ইউটিউব শো ‘হোয়াট অ্যা শো’। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। শোটি এখন দেশের সর্বাধিক জনপ্রিয় ইউটিউব শো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেফারের কারণেই স্ত্রীকে ডিভোর্স দেন রাফসান

আপডেট টাইম : ১০:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩