ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সে আমার বন্ধু ছিল স্বামী নয়! জঙ্গি তুষার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০১৬
  • ৫৮৫ বার

আইএসের প্রকাশিত ভিডিওতে তুষার নামে যে জঙ্গিকে বারবার নাশকতার হুমকি দিতে দেখা গিয়েছে সে আমার বন্ধু ছিল৷ আমরা একসঙ্গে ডাক্তারি পড়েছি৷ এমনই জানিয়ে দিলেন বাংলাদেশি সুপার মডেল নায়লা আলি নাঈম৷ ঢাকার গুলশনে ভয়াবহ জঙ্গি হানার ছয় দিনের মাথায় জন আরাফত ওরফে তুষার ও আরও দুই জঙ্গি বাংলাদেশে আবারও ভয়াবহ হামলার হুমকি দেয়৷ তারপরেই কিশোরগঞ্জে ঈদের নামাজে নাশকতা হয়েছে৷

হুমকি দাতা তিন জঙ্গির মধ্যে অন্যতম তুষার বাংলাদেশের ‘খোলামেলা সাহসী মডেল’ হিসেবে বিবেচিত নায়লা নাঈমের প্রাক্তন স্বামী৷ এমনই দাবি করেছে সেদেশের সংবাদ মাধ্যম৷ এতেই বিতর্কে জড়িয়েছেন নায়লা৷ জঙ্গি স্বামীর বৌ এই তকমা তুলে ফেলতে তৎপর হলেন তিনি৷ আইএস জঙ্গি তুষারকে একসময়ের বন্ধু হিসেবে স্বীকার করে নিলেও প্রাক্তন স্বামী-র প্রসঙ্গটি এড়িয়ে গিয়েছেন৷

নায়লা জানিয়েছেন, তুষার ও তিনি একসঙ্গে ডাক্তারি পড়েছেন৷ দুজনের বিষয় ছিল দন্ত চিকিৎসা৷ ‘আমরা অনেক কাছের বন্ধু ছিলাম। গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাওয়ার পরও আমাদের দুজনের যোগাযোগ হতো। গত তিন-চার বছর ধরে কোনও ধরনের যোগাযোগ ও সম্পর্ক ছিল না। সে এখন কী করছে, এ বিষয়ে আমার বিন্দুমাত্র ধারণা নেই। কিছু লোক ঘটনার থেকে অতিরিক্ত কিছু বানিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে।’

বাংলাদেশি মডেলদের মধ্যে যেকজন সাহসী খোলামেলা ছবি দিয়ে বারবার প্রচারের আলোয় উঠে এসেছেন৷ তাদের মদ্যে নায়লা আলি নাঈম অন্যতম৷ আইএসের ভিডিওতে তার বন্ধু তুষারকে দেখা যেতেই সেদেশের গ্ল্যামার মহল তীব্র আলোড়িত৷ বাংলাদেশি রূপোলী জগতের (ঢালিউড) ধারণা, তুষারের সঙ্গে বন্ধুত্বের দায় মেটাতে বাজার কমবে নায়লার৷ -কলকাতা২৪

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

সে আমার বন্ধু ছিল স্বামী নয়! জঙ্গি তুষার

আপডেট টাইম : ১১:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০১৬