ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • ১৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শোবিজে চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ‘প্রেম’ নিয়ে তুমুল চর্চা চলছে। তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, তাপস-বুবলীর সম্পর্কের কথা। যদিও ঘন্টা কয়েক মধ্যেই সেটি ‘অ্যাকাউন্ট হ্যাকড’ বলে সাফ জানিয়ে দেন মুন্নী।

কিন্তু গেল শুক্রবার রাতে নতুন করে ছড়িয়ে পড়ে একটি কথোপকথনের অডিও রেকর্ড। যেখানে মুন্নীর কণ্ঠে শোনা যায়- সেদিন ফেসবুক হ্যাকড হয়নি। পারিবারিকভাবে সেটেল্ড করার পর মুন্নীকে ‘অ্যাকাউন্ড হ্যাকড হয়েছে’ উল্লেখ করে একটি পোস্ট দিতে বাধ্য করা হয়।

প্রসঙ্গটি নিয়ে গতকাল শনিবার কথা বলতে বাধ্য হন বুবলী। জানান, তার বিরুদ্ধে ‘নোংরা ষড়যন্ত্র’ হচ্ছে। আর শিগগিরই সংবাদ সম্মেলন করে সমস্ত কিছু প্রমাণসহ কথা বলবেন এই চিত্রনায়িকা। এসব চর্চার মধ্যেই রহস্যময় এক পোস্ট দিলেন আরেক চিত্রনায়িকা পরীমণি। যেখানে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। লিখেছেন, ‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’

যার উত্তর ফেসবুকেই দেওয়ার চেষ্টা করেছেন অনেকে। সেখানেও প্রত্যুত্তরে ছিলেন পরী। একজন লিখেছেন, ‘খেলা শুরু!’ উত্তরে পরী লিখেছেন, ‘শেষ সিন চলতেছে।’ এরপর প্রশ্ন আসে, ‘ব্রডকাস্টিংয়ের দায়িত্ব নিল কে?’ পরী জানান, ‘বড়জন!’

এদিকে, গত সেপ্টেম্বরে বিবাহ বিচ্ছেদ করেছেন পরীমণি। শরীফুল রাজকে পাঠিয়েছেন তালাকনামা। এরপর নিয়মিত হয়েছেন অভিনয়ে। কাজ করছেন একাধিক সিনেমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!

আপডেট টাইম : ০৬:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩