ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফারজানা মুন্নির সেই অডিও রেকর্ড নিয়ে মুখ খুললেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নির ফেসবুক থেকে তার স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একটি স্ট্যাটাস ভাইরাল হয়। এর পরই তাদের প্রেমের খবরে সরগরম হয় সামাজিক যোগাযোগমাধ্যম। পরে অবশ্য ফারজানা মুন্নির তরফ থেকে জানানো হয়, ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল। একইভাবে বুবলীর পক্ষ থেকেও তাই জানানো হয়।

এই বিষয়টি অনেকটা ধাপাচাপা পড়তেই শুক্রবার রাত থেকে ফেসবুকের কয়েকটি পেজে বুবলী-তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নি ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথপোকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়।

যা নজর এড়ায়নি বুবলীরও। এ নিয়ে শনিবার সোয়া ৩টার দিকে একটি গণমাধ্যমের কাছে লিখিত বার্তা পাঠান।

এতে বুবলী বলেন, ‘আমাকে নিয়ে যদি কারো এতো সমস্যা থাকে তাহলে অফিসিয়ালি কথা বলুক, প্রমাণসহ কথা বলুক, তখন আমিও আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলবো সাংবাদিক সম্মেলন করে এবং আইনানুগ ব্যবস্থা নিবো। এতো লুকোচুরি করছে কেনো?

‘একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডি স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কীসের কী লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে, সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা। অপর পাশ কারা কী কথা বলছে কিংবা কারও দ্বারা ম্যানিপুলেট করা কিনা তাও বোঝা যাচ্ছেনা।’

বুবলী আরও বলেন, ‘কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয়, সেখানে কী উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন। এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারও সঙ্গে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সঙ্গেই কথা হলো, ব্যাপারগুলো এতো পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে।

‘আমার সন্তান শেহজাদ কে সামনে আনার পর থেকে আমার সঙ্গে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকল। আমি শুধু অফিসিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি, তখন এই সমস্ত কিছুর উত্তর দিব প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।’

গত ৪ নভেম্বর মধ্যরাতে ফারজানা মুন্নির ফেসবুক থেকে দেয়া সেই স্ট্যাটাসে বলা হয়, তাপস ও বুবলী মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফারজানা মুন্নির সেই অডিও রেকর্ড নিয়ে মুখ খুললেন বুবলী

আপডেট টাইম : ০৫:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩