দারুণ আলোচনা সঙ্গে নিয়েই এগিয়ে চলছে শাকিব খান-সোনাল চৌহানের ‘দরদ’ রসায়ন। সম্প্রতি শাকিব-সোনালসহ সেটের অনেকেই জ্বরে আক্রান্ত হন। তবু থেকে নেই নির্মাতা অনন্য মামুনের সিনেমাটি নির্মাণ। বর্তমানে ভারতের বেনারসে চলছে শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমার শুটিং। গত বৃহস্পতিবার শাকিব-সোনাল অংশ নিয়েছেন একটি প্রেমের গানের শুটিংয়ে। সেই শুটিংয়ের ছবি প্রকাশে আসতেই বেশ নজর কেড়েছে দর্শকদের। এমনকি গানেও বিশেষ চমক থাকছে বলে জানা গেছে। শুধু এই গানটি নয়, এরইমধ্যে সিনেমাটির একাধিক লুক প্রকাশ করেছেন নির্মাতা। যা সিনেপ্রেমীদের প্রশংসাও কুড়িয়েছে। তাছাড়া সিনেমাটির গল্প নিয়ে শুরু থেকেই শাকিব খান-সোনাল চৌহানসহ সংশ্লিষ্টরা ভিন্নতার উদাহরণ টানছেন। যা দুই দেশের দর্শকদের সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে আসতে বাধ্য করবে। শাকিব-সোনাল ছাড়াও সিনেমাটিতে আরও থাকছেন ভারতের রাহুল দেব, পায়েল সরকার, রাজেশ শর্মা, বিশ্বজিৎ চক্রবর্তী আর অলোক জৈন। বাংলাদেশ থেকে অভিনয় করছেন ইমতু রাতিশ, ইলিনা শাম্মি, রিও, সাফা মারিয়া, আমির সিরাজীসহ অনেকেই।
সংবাদ শিরোনাম
‘দরদ’ এর শুটিংয়ে শাকিব-সোনাল রসায়ন
-
Reporter Name - আপডেট টাইম : ১২:৩৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- ১২৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ


























