ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অভিনয়ে ফারুকী-তিশার ছোট্ট মেয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • ১৯৫ বার

তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাদের বাস্তব জীবনের নানা চড়াই-উতরাইয়ের গল্প মিশে আছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমাতে। পরিচালনার পাশাপাশি এর মাধ্যমে প্রথমবার অভিনয়েও নাম লিখিয়েছেন ফারুকী। মুখ্য একটি চরিত্রে রয়েছেন তিশা। শুধু তাই নয়, এ সিনেমার মাধ্যমে প্রথমবার সিনেমার পর্দায় দেখা যাবে তাদের কন্যাসন্তান ইলহামকেও (ইলহাম নুসরাত ফারুকী)। ‌প্রকাশিত ‘জোছনার ফুল’ গানে সামনে এলো সেই ঝলক।

গতকাল বুধবার প্রকাশ্যে এসেছে গানটি। এর কথা লিখেছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন। সুর করেছেন সুমি-পাভেল দুজন মিলেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র এ গান শেয়ার করে ফারুকী লিখেছেন, ‘আমি জানি না আমার অনুভূতি গুছিয়ে লিখতে পারব কি না। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়ারেন্স এই মিউজিক ভিডিওতে।’

যোগ করে এই নির্মাতা আরও বলেন, ‘এই গান আপাতদৃষ্টিতে ইলহামের জন্য লেখা তার মায়ের চিঠি। কিন্তু বৃহৎ অর্থে এটা সব কন্যাদের জন্যই মায়ের চিঠি।’

গানটি নিজের ফেসবুকেও শেয়ার করেছেন নুসরাত ইমরোজ তিশা। তিনি লিখেছেন, ‘একজন মায়ের চিঠি তার সন্তানের কাছে। এসে গেছে “সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি” ছবির প্রথম গান।’

উল্লেখ্য, চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অংশ হিসেবে দুটি সিনেমা পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। তার একটি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ অন্যটি ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। চলতি বছরেই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অভিনয়ে ফারুকী-তিশার ছোট্ট মেয়ে

আপডেট টাইম : ০৯:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩