ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইটেম কন্যা তনামি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • ১৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নবাগত অভিনেত্রী তনামি হক। নিয়মিত নাটক-চলচ্চিত্রে কাজ করছেন তিনি। আগামী ১০ নভেম্বর (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত ‘যন্ত্রণা’ সিনেমা। এতে প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেছেন এই অভিনেত্রী।

ভালোবাসা ও অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও অভিনেত্রী মানসী প্রকৃতি। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ।

তনামি বলেন, ‘‘সিনেমাটিতে একটি আইটেম গান রয়েছে। এ গানে আমাকে দেখা যাবে। প্রথমবার আইটেম গানে কাজ করেছি। নতুন অভিজ্ঞতার জন্যই কাজটি করা। ‘যন্ত্রণা’ সিনেমার গল্পটি ভালো। আশা করছি, সিনেমাটি সবার পছন্দ হবে।’’

এদিকে, তনামি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে জাকির হোসেন রাজু পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘চাদর’ ও অপূর্ব রানার ‘দ্য রাইটার’ সিনেমা। খুব শিগগির সিনেমা দুটি মুক্তি পাবে বলে জানান চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এ পর্যন্ত তনামি অভিনীত দুটো সিনেমা মুক্তি পেয়েছে। তা হলো— মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসেন রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আইটেম কন্যা তনামি

আপডেট টাইম : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩