ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অশ্লীল’ মন্তব্যের শিকার অন্তঃসত্ত্বা শুভশ্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ১৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সন্তানের মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গত জুন মাসে খবরটি জানান এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন শুভশ্রী।

গত ৩ নভেম্বর ছিল শুভশ্রীর জন্মদিন। এ উপলক্ষে বাড়িতে নানা আয়োজন করেন তার স্বামী রাজ চক্রবর্তী। এদিন নীল রঙের গাউন পরেছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

প্রিয়া নামে একজন লিখেছেন, ‘খুব বাজে লাগছে।’ মাঈনুল লিখেছেন, ‘শুভশ্রী আপনাকে লাগছে খুব বিশ্রী।’ মণি মণ্ডল লিখেন, ‘কী বাজে লাগছে দেখতে মাগো। এরা কি করে অভিনেত্রী হয়।’ সুদীপ্ত লিখেছেন, ‘ভয়ঙ্কর লাগছে।’ তা ছাড়াও অসংখ্য অশ্লীল মন্তব্য রয়েছে, যা প্রকাশের অযোগ্য। নেটদুনিয়ায় জোর চর্চা চললেও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি শুভশ্রী।

টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন প্রায় ৩ বছর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অশ্লীল’ মন্তব্যের শিকার অন্তঃসত্ত্বা শুভশ্রী

আপডেট টাইম : ০৬:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩