ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ১৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শনিবার সকাল থেকেই চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেমের গুঞ্জন চাউর হয়। বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটলেও এবার মুখ খুলেন এই নায়িকা।

শুক্রবার দিবাগত রাতে তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এই আলোচনার সূত্রপাত। যেখানে দাবি করা হয়, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শবনম বুবলী ও কৌশিক হোসেন তাপস।

তবে কিছুক্ষণ পরেই সেই স্ট্যাটাসটি মুছে ফেলা হয়। এরপর শনিবার দুপুরে আরেকটি স্ট্যাটাসে মুন্নী জানান, তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল।

বিষয়টি নিয়ে বুবলী বলেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নেব জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে সকালে একটা ফেসবুক পোস্টের বিষয়ে জানতে পারলাম। এ নিয়ে কথা বলতে রুচিতে বাঁধছে। শুনেছি ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি করা হয়েছিল। হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে।’

এই নায়িকা আরও বলেন, কিছুদিন ধরে একটি গ্রুপ ব্যক্তিগতভাবে তার প্রতিটি কাজের বিষয়ে নানাভাবে নোংরামি শুরু করেছে। এখন আমি টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছি, তখনই এরা পরিবেশ কীভাবে নোংরা করবে সেই পাঁয়তারা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন বুবলী

আপডেট টাইম : ১২:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩